নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০২ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৪ এএম
অনলাইন সংস্করণ

গোপনে দ্বিতীয় স্ত্রী ঘরে তোলায় ঝগড়া, বেঁচে রইলেন শুধু প্রথমজন

নওগাঁয় মৃতের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
নওগাঁয় মৃতের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

নওগাঁর মহাদেবপুরে একই ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে নওগাঁর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগে রাত ৯টার দিকে তারা গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে দাবি করা হচ্ছে। নিহতরা হলেন উপজেলার চেরাগপুর ইউনিয়নের বরাইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুমন (৪০) ও তার দ্বিতীয় স্ত্রী গোলাপি (৩০)।

নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত সুমন তার প্রথম স্ত্রী খাদিজাকে না জানিয়ে এক সপ্তাহ আগে গোলাপি নামের এক নারীকে বিয়ে করেন। বিষয়টি গোপন ছিল। গত মঙ্গলবার প্রথম স্ত্রী খাদিজা তার বাবার বাড়ি গেলে দ্বিতীয় স্ত্রী গোলাপিকে বাড়িতে নিয়ে আসেন সুমন। এরপর বুধবার বিকেলে খাদিজা বাড়ি আসার পর থেকেই ঝগড়া চলছিল। এরই মধ্যে রাতে তারা এক সঙ্গে খাবারও খান।

কিন্তু স্বজনরা জানান, রাত ৯টার দিকে সুমন ও গোলাপি রাগ করে গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে প্রতিবেশীরা জানতে পেরে তাদের উদ্ধার করে রাত ১১টার দিকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২টার দিকে গোলাপি ও রাত ২টার দিকে সুমন মারা যান।

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডা. আবু আনসারি বলেন, হাসপাতালে নিয়ে আসার পর দুজনের অবস্থা খুবই গুরুতর ছিল। তাদের অবস্থা আশঙ্কাজনক হলে এ হাসপাতাল থেকে অন্যত্র পাঠানোর প্রক্রিয়া করা হয়। কিন্তু রোগীর স্বজনরা অন্যত্র নিতে অপরগতা জানান। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এ প্রসঙ্গে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন কালবেলাকে বলেন, মরদেহ হাসপাতালে আছে। ময়নাতদন্তের পর আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন। তারপরও বিষয়টি আমরা তদন্ত করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

রাজধানীতে আজ কোথায় কী

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

১০

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

১১

২৭ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১২

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

১৩

পাশাপাশি কবরে চিরঘুমে লক্ষ্মীপুরের মা-মেয়েরা

১৪

পারিবারিক কলহ-অভিমান কেড়ে নিল দুই প্রাণ

১৫

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

১৬

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

১৭

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

১৯

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

২০
X