খুলনা ব্যুরো
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

খুলনা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
খুলনা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

খুলনায় বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম রেহেনা আক্তার (২০)। রেহেনা খালিশপুর এলাকার পিএইচডি মিডওয়াইফারি নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী ছিল।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে মুজগুন্নি আবাসিক এলাকায় অবস্থিত পিএইচডি মিডওয়াইফারি ইনস্টিটিউটের ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রেহেনার সহপাঠীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, রেহেনা আক্তার নতুন শিক্ষার্থী ছিলেন। সে ১ম বর্ষে পড়াশোনা করত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম সংক্রান্ত বিষয়ে মানসিক চাপের কারণে সে আত্মহত্যা করতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রেহেনা আক্তারের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। ঘটনার পরপরই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা খুলনার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X