বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৯ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে যুবতীর মরদেহ রেখে স্বজনরা উধাও

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এভাবেই পাখিলা আক্তার পাখির মরদেহ রেখে চলে যান স্বজনরা। ছবি : কালবেলা
রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এভাবেই পাখিলা আক্তার পাখির মরদেহ রেখে চলে যান স্বজনরা। ছবি : কালবেলা

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাখিলা আক্তার পাখি (১৮) নামের এক যুবতীর মরদেহ রেখে পালিয়েছে স্বজনরা। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

ময়না তদন্তের জন্য মরদেহ থানা হেফাজতে নিয়েছে পুলিশ। পাখি উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাতী গ্রামের কালাম মিয়া ওরফে কালুর মেয়ে।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সুজাউদ্দিন সোহাগ জানান, মৃত অবস্থায় মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসেন এক নারী। মেয়েটির চাচি হয় বলে পরিচয় দেন ওই নারী। মেয়েটি মৃত শোনার পর তাকে আর দেখা যায়নি। পরে থানায় পুলিশকে খবর দেন তিনি।

মেয়েটির মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি জানান, পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ জানা সম্ভব নয়। তবে মেয়েটির ঘাড়ের পিছন দিকে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

সরেজমিনে নিহতের বাড়িতে গেলে নিহেতের পরিবারের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। এ সময় স্থানীয়রা জানান, তারা শুনেছেন পাখির বাবা পাখিকে মেরেছে। তারা কেউ দেখেনি। তবে কেন মেরেছে? তা জানেন না তারা।

পাংশা মডেল থানার ওসি মজুমদার জানান, হাসপাতার থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনের জন্য নিহতের বাড়ি পুলিশ পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X