হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কণ্ঠশিল্পী মমতাজ

প্রথমবারের মতো ‘বাজুস’ ফেয়ারে উপস্থিত হন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। ছবি : কালবেলা
প্রথমবারের মতো ‘বাজুস’ ফেয়ারে উপস্থিত হন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। ছবি : কালবেলা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও দেশবরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারই প্রথমবারের মতো ‘বাজুস’ ফেয়ারে উপস্থিত হন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম।

অনুষ্ঠান শেষে বেলা ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মমতাজ তার নিজস্ব পেজে কয়েকটি ছবি পোস্ট করেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর অব বাজুস’ মনোনীত করায় ধন্যবাদ বাজুস প্রেসিডেন্ট সায়েম সুবহান আনভীরসহ বাজুসের সকল কর্মকর্তাকে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে শুরু হয় ‘বাজুস ফেয়ার ২০২৪’। দেশে তৃতীয়বারের মতো ‘বাজুস ফেয়ার’-এর আয়োজন করা হলো।

এ প্রসঙ্গে মমতাজ বলেন, অসাধারণ এক আয়োজন এবারের ‘বাজুস ফেয়ার’। অলংকারই হলো নারীর অহংকার। এখানে সব নামকরা ব্যবসায়ীরা এসেছেন। সেই সঙ্গে অনেক সুন্দর সুন্দর গহনার কালেকশন রয়েছে। এসময় পুরোনো দিনের গহনাগুলো পুনরায় নতুন করে তুলে ধরার পরামর্শ দেন দেশ বরেণ্য শিল্পী মমতাজ।

এদিকে বাজুস-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনোনীত হওয়ায় তার নির্বাচনী এলাকা সিঙ্গাইর-হরিরামপুর ও সদরেরর একাংশের দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন সাবেক এ সংসদ সদস্য।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১০

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১১

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১২

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৩

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৪

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৫

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৬

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৭

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৮

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৯

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

২০
X