বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

মনটা দেশে পড়ে থাকে: কেয়া পায়েল

কেয়া পায়েল I ছবি: সংগৃহীত
কেয়া পায়েল I ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও ব্যবসায়ী কেয়া পায়েল। নাটকে নিয়মিত অভিনয় করেন তিনি। গল্প পছন্দ হলে ওটিটিতেও কাজ করেন। পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত থাকেন। এর মাঝেই সময় পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। তবে পৃথিবীর যে দেশেই তিনি যান না কেন, সবসময় তার মনটা পড়ে থাকে নিজের দেশেই।

কেয়া পায়েল দেশের প্রতি তার এমন ভালোবাসার কথা প্রকাশ করেন রাজধানীতে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে কেয়া বলেন,

‘ভ্রমণ করতে আমি খুব পছন্দ করি। ব্যস্ততার মাঝ থেকে সময় পেলেই তাই বিশ্বের বিভিন্ন দেশে ঘুরতে যাই। তবে বিদেশে গিয়ে ১০ দিনের বেশি থাকলেই দেশের জন্য হৃদয় ছটফট করতে থাকে। আবার দেশে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়ি। কারণ মনটা যে আমার দেশেই পড়ে থাকে। এ জন্য যে দেশেই যাই না কেন, সবার আগে বাংলা খাবার আর প্রবাসীদের খুঁজি। তাদের সঙ্গে দেখা হলে ভীষণ আনন্দ পাই।’

বিদেশে যেয়ে এই অভিনেত্রী সবচেয়ে বেশি মিস করেন বাংলা খাবার। এ ছাড়া কখনো স্থায়ীভাবে দেশের বাইরে পারি জমানোর পরিকল্পনাও নেই কেয়ার, এমনটাই বলেন তিনি।

এ সময় নিজের কাজ নিয়ে কেয়া বলেন, ‘আমি সবসময় গল্পনির্ভর কাজ করতে পছন্দ করি, সেটি যে প্ল্যাটফর্মেই হোক না কেন। দর্শক তা বুঝে গেছে। তাই ভালো গল্প পেলে আমি কখনও ফিরিয়ে দেই না। কারণ অভিনয় দিয়েই দর্শক আমাকে চিনেছেন ভালোবেসেছেন। তাদের ভালোবাসা অর্জন করতে পারাই আমার জীবনের প্রধান সফলতা।

এ ছাড়া সবসময় ভালো কাজের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে আনতে চাই। বিদেশের মাটিতে যখন আমার এবং আমাদের ইন্ডাস্ট্রির কাজ নিয়ে কেউ প্রশংসা করে তখন আনন্দ ও গর্ব হয়। কিাজের মাধ্যমে এটি ধরে রাখতে চাই।’

নাটকে ব্যস্ত থাকা কেয়া পায়েলের প্রকাশের অপেক্ষায় আছে ‘কোটিপতি’ নামে একটি নতুন নাটক। যেটি পরিচালনা করেছেন এস আর মজুমদার। এতে কেয়ার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। নাটকটি শীঘ্রই ইউটিউবে প্রকাশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X