ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এবারের নির্বাচন জেতার নয়, গ্রহণযোগ্যতার ছিল : ইসি হাবীব

কুষ্টিয়ার ভেড়ামারায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে ইসি মো. আহসান হাবীব খান। ছবি : কালবেলা
কুষ্টিয়ার ভেড়ামারায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে ইসি মো. আহসান হাবীব খান। ছবি : কালবেলা

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবীব খান (অব.) বলেছেন, ‘এবার (দ্বাদশ নির্বাচন) কিন্তু জেতার ইলেকশন ছিল না, গ্রহণযোগ্যতার ছিল। দেশ, বিদেশ সবাই গ্রহণ করছে কি না? আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে পৌঁছেছে।’

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

কুষ্টিয়া জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে এবং ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসি আহসান হাবীব।

তিনি বলেন, নির্বাচনকালে আমার দায়িত্বে থাকা ষোলোটা জেলার প্রত্যেকটা ডিসি, ইউএনও এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট ১ লাখ ৩৯ হাজার ৬ শত ৩৯ জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার মো. আবু আনসার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি কমায় স্বস্তি, কাটেনি বাঁধ ভাঙার শঙ্কা

জবির বাসের ওপর ভেঙে পড়ল গাছ, প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা

বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে- আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

বৈরী আবহাওয়া / রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: আর্জেন্টিনা কোচ

প্রাথমিক বৃত্তির ফল দেখবেন যেভাবে

সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, কেমন খেললেন মেসি-আলভারেজরা

১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

১০

জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

১১

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

১২

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

১৩

সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৪

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

১৫

বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

১৬

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৭

‘খুব ভালো খেলেছে রেফারি’

১৮

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

১৯

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

২০
X