শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মাথাপিছু আয় ১৪ হাজার ডলার হলে ইউরোপকে ধাক্কা : কৃষিমন্ত্রী

শ্রীমঙ্গলে চেক বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। ছবি : কালবেলা
শ্রীমঙ্গলে চেক বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। ছবি : কালবেলা

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেন, ‘এখন আমাদের মাথাপিছু আয় ২ হাজার ৭৯৪ ডলার। ভবিষ্যতে যখন ১২ বা ১৪ হাজার ডলার আয় হবে, তখন আমাদের ইউরোপের সঙ্গে ধাক্কা দেওয়ার সক্ষমতা হবে।’

তিনি বলেন, শুধু স্মার্ট পোশাক-আশাকে নয়, কাজকর্মে সব ক্ষেত্রে উন্নতি হলে বিশ্ব এমনিতেই বাংলাদেশের দিকে আসবে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল মিশন রোডে নিজ বাসভবনে বিভিন্ন পর্যায়ের গরিব রোগীদের মধ্যে ৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

মো. আব্দুস শহীদ বলেন, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে, জনগণের উপকার করতে পারলে রাজনীতির সফলতা হবে। বঙ্গবন্ধু চাইতেন দেশের মানুষের মুখে হাসি ফোটাতে। একই কাজ প্রধানমন্ত্রীও করে যাচ্ছেন।

তিনি বলেন, ‘আমরা উন্নয়নশীল রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় যেতে চাই না। আমাদের দেশে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আসছেন। তারা আমাদের দেশের প্রশংসা করছেন। বিদেশিরা বলছেন, কোনো ধরনের সহায়তা লাগলে তাদের জানাতে। বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন বিশ্ব দরবারে পরিচিত একটি দেশ।’

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লালা রায়, আওয়ামী লীগ নেতা অর্ধেন্দু কুমার, সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহমদ চৌধুরীসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপপ্রচারের শিকার ইউএনও

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

ইউসিবিতে শফিকুর রহমান ও রীদওয়ানুল হকের পদোন্নতি

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত ১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

১০

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

১১

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

১২

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

১৩

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

১৪

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

১৫

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

১৬

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

১৭

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

১৯

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

২০
X