ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১১:৩৯ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

হাঁসের বাচ্চায় খেল ধান, ভাই কাটল ভাইয়ের কান

হাঁসের বাচ্চায় খেল ধান, ভাই কাটল ভাইয়ের কান

ঝালকাঠির রাজাপুরে হাঁসের বাচ্চায় ধানের বীজতলা খাওয়াকে কেন্দ্র করে বড় ভাই মজিবুর রহমান হাওলাদারের (৬০) বাম কান ও ডান পায়ের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে আপন ছোট ভাই হাবিবুর রহমান হাওলাদারের বিরুদ্ধে।

সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার মঠবাড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন পশ্চিম বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পেশায় কৃষক মজিবুর রহমান ওই এলাকার পবন আলীর ছেলে। এ ঘটনার সময় মজিবুর রহমানকে রক্ষা করতে গিয়ে তার স্ত্রী মোর্শেদা বেগম (৫০) ও তার মেয়ে লাইলী আক্তার (২৩) আহত হয়েছেন। আহত মজিবুর রহমানকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে রেফার্ড করা হয়েছে।

আহত মজিবুর রহমানের বড় মেয়ে হ্যাপি বেগম জানান, চাচা হাবিবের বীজতলায় মজিবরের হাঁসের বাচ্চা গিয়ে বীজতলা খেয়েছে—এমন অভিযোগ তুলে গালমন্দ করে। এ সময় মজিবুর রহমান প্রতিবাদ করলে হারিবুর রহমানসহ প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাম কান ও ডান পায়ের গোড়ালির পেছনের রগ কেটে ফেলে। তাকে রক্ষার করতে গেলে তার মজিবুরের স্ত্রী মোর্শেদা বেগম ও তার মেয়ে লাইলী আক্তারকেও মারধর করে সোনার গহনা লুটে নেয় প্রতিপক্ষরা।

রাজাপুর থানার এসআই আল হেলাল সিকদার ও এসআই পলাশ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১০

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১১

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১২

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৪

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৫

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৬

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৭

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৮

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৯

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

২০
X