ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৪:১৪ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ভয়াবহ আগুন, শত কোটি টাকার ক্ষতি

কুষ্টিয়ায় ভেড়ামারায় পানের বরজে আগুন। ছবি : কালবেলা
কুষ্টিয়ায় ভেড়ামারায় পানের বরজে আগুন। ছবি : কালবেলা

কুষ্টিয়ায় আগুনের লেলিহান শিখায় পুড়ছে একরের পর এক পানের বরজ। নিয়ন্ত্রণহীন আগুনে দিশেহারা স্থানীয় জনগণ, জনমনে বিরাজ করছে চরম আতঙ্ক।

রোববার (১০ মার্চ) বেলা ১১টায় ভেড়ামারায় বাহাদুরপুর ইউনিয়নের রায়টা গ্রামের জিআরপি ক্যাম্পের নিচে পানের বরজে এ আগুনের সূত্রপাত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এই পর্যন্ত কয়েক কিলোমিটার পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

আগুন নিয়ন্ত্রেণে ভেড়ামারা, কুষ্টিয়া, মিরপুর, ঈশ্বরদীসহ আশপাশের অঞ্চলের ফায়ার সার্ভিসের টিম কাজ করছ। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়েছে । গ্রামের মানুষ অসহায় অস্থির হয়ে চারদিকে হারিয়ে ছোটাছুটি করছে। বেশ কয়েকটি বাড়িতেও আগুন লাগার ঘটনা ঘটেছে।

আশপাশের অঞ্চল থেকে লেপ, কাঁথা, কম্বল, খাদ্যশস্য গবাদিপশু সরিয়ে নেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, আগুনের লেলিহান শিখা আশপাশে ৭ কিলোমিটার দূরে ছড়িয়ে পড়েছে। রায়টা, আরকান্দি, মাধবপুর, গোসাই পাড়া, মালিপাড়া, মেঘনাপাড়ার ছয়টি গ্রাম আক্রান্ত হয়েছে। আগুন আতঙ্কে তারা দিশেহারা হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

স্থানীয় সংসদ সদস্য কামারুল আরিফিন কালবেলাকে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটির ওপরে। এখন পর্যন্ত আগুন যেভাবে জ্বলছে এটা নিয়ন্ত্রণে না আসলে ২০টি গ্রাম আক্রান্ত হতে পারে। যা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখন আমরা আল্লাহর উপরে ভরসা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

১০

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

১১

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১২

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

১৩

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১৪

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১৫

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৬

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

১৮

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

১৯

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

২০
X