আজহার ইমাম, বিরামপুর (দিনাজপুর)
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ১১:৪৪ এএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিরামপুরে বোরো ধানের পরিচর্যায় ব্যস্ত চাষিরা 

দিনাজপুরে কৃষকরা জমিতে বোরো ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ছবি : কালবেলা
দিনাজপুরে কৃষকরা জমিতে বোরো ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ছবি : কালবেলা

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নের অধিকাংশ কৃষকরা জমিতে বোরো ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। গত বছর ভালো ফলন ও ভালো দামও পেয়েছিলেন এ উপজেলার কৃষকরা। ধানের দাম বেশি থাকায় এবার বোরো ধানের চাষ বাড়িয়েছেন কৃষকরা। তাই বোরো ধান পরিচর্যায় আগেভাগে মাঠে নেমেছেন তারা। প্রধান আবাদি ফসল নানা জাতের বোরো ধান চারা কৃষকরা পরিচর্যা করছেন। উপজেলার প্রতিটি গ্রামের মাঠেই এ ধানের আবাদ করা হয়েছে।

সরেজমিনে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াকোল গ্রামের কামরুজ্জামান জানান, গত বছর ধানের দাম ভালো থাকায় এ বছরেও বোরো ধানের ভালো দামের আশায় বোরো ধানের চাষ করছি। এখন ধানের জমিতে ক্ষেত পরিচর্যায় প্রায় ব্যস্ত সময় পার করছি। ধানের আগাছা দমন বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ ও ফলন বৃদ্ধির জন্য আগাছা অপসারণ সার বপন ও কীটনাশক ব্যবহার করছি।

বিনাইল ইউনিয়নের খিয়ার তেঘরিয়া গ্রামের কৃষক আবু তাহের জানান, এবার আমি ২৫বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। এখন আগাছা পরিষ্কার করার জন্য ব্যস্ত সময় পার করছি। ধানের চারাগাছ ভালো হয়েছে। পোকা ও পচন রোগ প্রতিরোধে কীটনাশকও প্রয়োগ করেছি। এবার সার পেতে তেমন বেগ পেতে হয়নি। তাই জমিতে চারা আগাম লাগানো হয়েছে। আগাম পরিচর্যা শুরু করেছি। আশা করি এ বছর ভালো ফলন পাব।

দিওড় ইউনিয়নের ব্যালসিরা গ্রামের কৃষক সাজ্জাদ হোসেন জানান, বর্তমান সরকার আমলে সারের অভাব দূর হয়েছে। তাছাড়া বিভিন্ন ফসল উৎপাদনে উপজেলার কৃষি অফিস থেকে আমাদের সার্বিক সহায়তা করে আসছে। তাই গতবারের চেয়েও বর্তমান বোরো ধান চাষে সেই ভালো ফলনের আশা করছি।

বিরামপুর উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা ফিরোজ আহম্মেদ জানান, গত বছরের চাইতে এবার উপজেলায় বোরো চাষ বেশি হয়েছে। বোরোর জাতের মধ্যে বঙ্গবন্ধু-১০০, ব্রি-২৮, ২৯, ৫০, ৫৮, ৭৪, ৮১, ৮৮, ৯২, জিরাশাইল, শঙ্কর, এসিআই-২, মদিনা ও স্থানীয় জাতের গুটি স্বর্ণাসহ বেশ কয়েক জাতের ধান আবাদ করা হয়েছে। এ বছর ১৫ হাজার ২৫৯ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, ৩৭ লাখ ৬৮ হাজার ৯৭৩ শতক জমিতে বোরো ধান চাষ হয়েছে। গত বছর লক্ষমাত্রা ছিল ১৫হাজার ২১৫হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ভালো ফলন হবে বলে আশা করা যাচ্ছে।

বিরামপুর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, এ বছর উপজেলায় ১ লাখ ১৪ হাজার ২১১ বিঘা জমিতে ইরি-বোরোর চাষ হয়েছে। গত বছর ১ লাখ ১৩ হাজার ৮৮১ বিঘা জমিতে বোরো চাষ হয়েছিল। গত বছরের তুলনায় এবছর বোরোর চাষ বেশি হয়েছে। কৃষকরা আগাম বোরের পরিচর্যা শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে বলে আমরা আশাবাদী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X