লক্ষ্মীপুর প্রতিনিধি :
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৪:২৮ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ছাত্রলীগের ওপর হামলার অভিযোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মীসহ ৭ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার চর আলগী ইউনিয়নের রামদয়াল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা যুবদলের আহবায়ক জমির উদ্দিন মাস্টারের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় আওয়ামী লীগ।

শনিবার (১৫ জুলাই) সকালে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহতরা হলেন- ছাত্রলীগ কর্মী মো. শাকিল, তার বাবা আব্দুর রব, ভাই মো. উজ্জল, মো. ইয়াসিন, মো. হাসান ও বোন বিবি রাবেয়াসহ ৭ জন। শাকিল ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

পুলিশ জানায়, নোয়াখালীতে বিএনপির সমাবেশ শেষে নেতাকর্মীরা রামদয়াল বাজার এলাকায় যায়। এরপর বিএনপির লোকজনের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ কর্মীসহ ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন বলেন, আমি ঘটনার সময় একটি সামাজিক অনুষ্ঠানে ছিলাম। শুনেছি ছাত্রলীগ কর্মী শাকিল ও স্থানীয় আব্দুল হাদী কলেজ ছাত্রদল কর্মী জিহাদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে যুবদল নেতা জমিরের নেতৃত্বে তার দলীয় নেতাকর্মীরা ছাত্রলীগ কর্মী শাকিলের বাড়িতে ঢুকে হামলা চালায়। এ সময় হামলাকারীরা একটি টং দোকানঘরে আগুন লাগিয়ে দেয়।

এ ব্যাপারে উপজেলা যুবদলের আহবায়ক জমির উদ্দিন মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে হামলার ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X