পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০১:৩৬ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বেগুনের কেজি এক টাকা, গরুকে খাওয়াচ্ছেন কৃষক

এক টাকায় বিক্রি হচ্ছে বেগুন। ছবি : সংগৃহীত
এক টাকায় বিক্রি হচ্ছে বেগুন। ছবি : সংগৃহীত

রংপুরের পীরগাছায় মাত্র এক টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন। লাভ তো দূরের কথা তোলার খরচ না ওঠায় অনেক কৃষক ক্ষেত থেকে বেগুন তুলছেন না। ফলে ক্ষেতেই পচে যাচ্ছে তাদের কষ্টের ফসল।

উপজেলার ছাওলা গ্রামের কৃষক আশরাফুল বলেন, ২২ শতক জমিতে বেগুন চাষ করেছি। এতে খরচ হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। শুরুতে কিছুটা দাম থাকায় ৪০ হাজার টাকা বিক্রি করতে পেরেছি। তবে এখন ক্রেতা না থাকায় খেতেই নষ্ট হচ্ছে ফসল।

তিনি বলেন, বেগুন বাজারে নিয়ে গেলে ১০০ টাকা বস্তা অথবা এক টাকা কেজি দাম বলে। তাই এখন ক্ষেতেই বেগুন থাকছে। মাঝে মাঝে কিছু বেগুন তুলে গরুকে খাওয়াই নিজে খাই।

সৈয়দপুর এলাকার কৃষক শুকুর আলী জানান, রমজানকে টার্গেট করে আমি ৩০ শতক জমিতে বেগুন চাষ করি। কয় দিন আগে বাজারে কয়েক মণ বেগুন নিয়ে গিয়েছিলাম। ৪০-৫০ টাকা মণ বলায় আমি বিক্রি করিনি। পরে তা ফেরত নিয়ে এসে মানুষকে দিছি।

গ্রামটির অন্য চাষিরাও একই কথা বলছে। তারা জানান, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে এক টাকায়। ক্ষেত থেকে তোলার খরচ না ওঠায় গবাদিপশুকে খাওয়াচ্ছেন ওই সবজি।

তবে কৃষক নেতারা জানান, রাজধানীতে বেগুনের কেজি ৪০ থেকে ৬০ টাকা হলেও মধ্যস্বত্বভোগীর লোভের কারণেই নিঃস্ব হচ্ছেন চাষিরা। সঠিক বাজার ব্যবস্থাপনার দাবি করেন তারা।

রংপুর জাতীয় কৃষক সমিতির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি বলেন, প্রান্তিক গরিব কৃষক উৎপাদন করেন তবে সরাসরি তারা বাজারে বিক্রি করতে পারেন না। প্রতিটি শহরে কৃষকের বাজার ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করা যায়। তাহলে একদিকে ভোক্তারা যেমন লাভবান হবেন; তেমনি কৃষকরাও লাভবান হবেন।

কৃষক সংগঠনের নেতারা বলেন, রাজধানীতে বেগুনের কেজি ৪০ থেকে ৬০ টাকা হলেও মধ্যসত্বভোগীর লোভের কারণে মাঠের কৃষক পাচ্ছেন মাত্র এক টাকা। সঠিক বাজার ব্যবস্থাপনা না থাকায় নিঃস্ব হচ্ছেন চাষিরা। ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত না করলে চাষিরা উৎপাদনে আগ্রহ হারাবেন বলেও মনে করছেন কৃষক নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

ঝুলন্ত তারে লাগা বলে ইংল্যান্ডের গোল, ফিফা কী বলছে

নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

ইরানে ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, তিন দেশে পাল্টা আঘাত তেহরানের

শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে

ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

টানা বৃষ্টি কতদিন স্থায়ী হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার দখলে সরকারি কালভার্ট, পানিবন্দি ৩০ পরিবার

১০

জমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

১১

হুহু করে ঢুকছে পানি, ১০ গ্রাম প্লাবিত

১২

আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখে কান্নায় ভেঙে পড়লেন এম্বোলো

১৩

জমির উদ্দিনের সম্মানে আদালতের কার্যক্রম আধাবেলা, বন্ধ চেম্বার কোর্ট

১৪

ক্যাম্পাসে ছাত্রীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ, আটক ৬

১৫

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

১৬

বেনাপোল বন্দরের শেডে হাঁটুপানি, ভিজছে কোটি টাকার আমদানিপণ্য

১৭

দুই বছর আগে ‘গুম-খুনের শিকার’ যুবক দ্বিতীয় স্ত্রীসহ ধরা

১৮

পর্তুগিজ রেফারিকে মেসি— ‘আমাকে অসম্মান করবেন না’

১৯

পুলিশের সংকেতেই ফেলে গেল মোটরসাইকেল, রাস্তায় ছড়িয়ে পড়ল ৭ হাজার ইয়াবা

২০
X