ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে হা হা রিয়েক্টকে নিয়ে দুপক্ষের সংঘর্ষ

ভৈরব থানার মূল ফটক। ছবি : কালবেলা
ভৈরব থানার মূল ফটক। ছবি : কালবেলা

ফেসবুকে হা হা রিয়েক্টকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত ও ১০টি দোকান ভাঙচুর করেছে।

সোমবার (১ এপ্রিল) রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের লোকাল বাসস্ট্যান্ড কমলপুর মধ্যপাড়া ও পূর্বপাড়া এলাকার দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে লোকাল বাসস্ট্যান্ড ভৈরব র‍্যাব ক্যাম্পের বিপরীত পাশে মানিক মিয়ার হার্ডওয়ার দোকানের কর্মচারী কমলপুর মধ্যপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে আজিবর ও মধ্য পাড়ার রউফ মিয়ার ছেলে ওমর মিয়ার ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে মিলিয়ে দেন দোকান মালিক মানিক মিয়া। ঘটনার আধাঘণ্টা পর দুপক্ষ দা, বল্লম, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে ১০টি দোকান এলোপাতাড়ি কুপিয়ে ভাঙচুর করে। এ ঘটনা থামাতে গিয়ে ৫ জন আহত হয়েছে।

কমলপুর মধ্যপাড়ার আইনুল মিয়া জানান, ফেসবুকে হা হা রিয়েক্টের মতো সামান্য বিষয় নিয়ে কিছু কিশোর পোলাপান ঝগড়ায় মেতেছে। সংঘর্ষকারীরা অনেক দোকানের শার্টার কুপিয়ে ভেঙে দিয়েছে।

ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ বলেন, তুচ্ছ একটি ঘটনায় দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি।

ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোকাল বাসস্ট্যান্ড এলাকার দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় দুজনকে আটক করেছি। এখন পরিস্থিত শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১০

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১১

ছেলের হাতে বাবা খুন

১২

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৩

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৬

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৭

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৯

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X