মো. মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর)
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

যাত্রী ও পরিবহনের চাপ বেড়েছে দ্বিগুণ

যানজটপূর্ণ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। ছবি : কালবেলা
যানজটপূর্ণ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। ছবি : কালবেলা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশা ও শ্রমজীবী মানুষেরা নাড়ির টানে ঘরে ফিরছেন। একত্রে রাজধানী ছাড়ার জন্য ঈদের পূর্বে মহাসড়কে পরিবহন ও যাত্রীর চাপ বেড়ে যায় দ্বিগুণ। সকালের তুলনায় গাজীপুরের চন্দ্রা এলাকায় ঘরমুখো মানুষের চাপও তেমনি আস্তে আস্তে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। যাত্রীর পাশাপাশি মহাসড়কে বাড়ছে দূরপাল্লার পরিবহনের চাপ।

সোমবার (৮ এপ্রিল) সকালের দিকে যাত্রী ও পরিবহনের চাপ কম থাকলেও দুপুরে শিল্প অধ্যুষিত গাজীপুরের বিভিন্ন এলাকায় কারখানা ছুটি হতেই মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল নামে। পরিবার পরিজন নিয়ে ঈদ করতে গ্রামে ছুটছেন কর্মজীবী মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে যানবাহন। ব্যস্ত হয়ে উঠেছে উত্তরের সড়ক। সকালের তুলনায় যাত্রী ও পরিবহনের চাপ বেড়েছে তিনগুণ। গন্তব্যে পৌঁছাতে যাত্রীবাহী বাসের পাশাপাশি পিকআপ, মালবাহী ট্রাকে উঠছেন মানুষ।

হাফিজুর নামে এক যাত্রী বলেন, আজ আমাদের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তাই আর বিলম্ব না করে বাড়ি যাওয়ার জন্য আমি দ্রুত বের হয়েছি। অনেক দিন পর বাড়ি যাচ্ছি পরিবারের সকলকে নিয়ে একসাথে ঈদ করব।

পোশাক শ্রমিক নার্গিস বলেন, গাড়িভাড়া অনেক বেশি। তবে অন্যান্য বছরের চেয়ে এবার কষ্ট কম হইতেছে।

এদিকে মহাসড়কে নিরাপত্তার পাশাপাশি ভাড়া নৈরাজ্যের বিষয়ে নজরদারি বৃদ্ধির জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান গাজীপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজিউর রহমান।

তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে আমাদের অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে যানজটপূর্ণ স্থানগুলোতে আমরা ড্রোন, সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করছে। যাত্রীদের নিরাপত্তায় আমরা প্রস্তুত আছি।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, চন্দ্রা বাস টার্মিনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এখান থেকে উত্তরাঞ্চলের মানুষ যাতায়াত করেন। তাদের নিরাপত্তা ও ঈদে পরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে।

উল্লেখ্য, শিল্প অধ্যুষিত গাজীপুর ও আশপাশের শিল্প কারখানাগুলো তিন ধাপে ছুটি হবে। ৭ এপ্রিল ১৫ -২০ শতাংশ কারখানা, ৮ এপ্রিল ৪০-৫০ শতাংশ ও ৯ এপ্রিল বাকি কারখানা ছুটি দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয়-আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল?

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ঝিনাইদহে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে মানববন্ধন

অগ্রগতি পর্যালোচনা সভায় / বিআইডব্লিউটিএর চলমান প্রকল্পসমূহের ব্যয় সাশ্রয় ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের নির্দেশনা

আবারও ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

১০

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? বাকিরা কে কত পাবে?

১১

এপস্টেইনের সঙ্গে গোয়েন্দাদের যোগাযোগ নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন ভ্যান্স

১২

র‍্যাবের সাবেক এএসপি মাসুদুর বরখাস্ত

১৩

পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে মিলবে ইনক্রিমেন্ট, সচিব কমিটিতে সিদ্ধান্ত

১৪

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

১৬

আলোচনার আড়ালে থাকা এক সৎ কর্মকর্তার বিদায়

১৭

শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

১৮

‘রাজপথ দেখেই যাবে সাঈদ’ ট্রলিতে মরদেহ নিয়ে শুরু হয়েছিল সেই মিছিল

১৯

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

২০
X