কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০১:৪৬ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

মাদারীপুরে বাড়ির সামনে থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

হাসপাতালে মোতালেব ঘরামীর লাশ। ছবি : কালবেলা
হাসপাতালে মোতালেব ঘরামীর লাশ। ছবি : কালবেলা

মাদারীপুরের কালকিনিতে মোতালেব ঘরামী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) রাতে ওই বৃদ্ধের মৃত্যু হয়। নিহত মোতালেব ঘরামী কালকিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম মিনাজদী গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, নিহতের ছেলে জুলহাস ঘরামীর স্ত্রী ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের দক্ষিণ ভাউতলী এলাকার জেসমিনের দায়ের করা একটি যৌতুক মামলায় মোতালেব ঘরামীসহ তার তিন ছেলেকে আসামি করা হয়।

বুধবার (১৭ এপ্রিল) রাতে পুলিশ আসামিদের ধরতে মোতালেব ঘরামীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ছেলেদের পুলিশ আটক করলেও মোতালেব কৌশলে দৌড়ে পালিয়ে যান। পুলিশ চলে যাওয়ার পর পশ্চিম মিনাজদী এলাকার গিয়াসউদ্দিন সরদারের বাড়ির সামনে মোতালেবের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ধারণা করা হচ্ছে, পুলিশের হাত থেকে পালাতে গিয়ে ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোতালেব ঘরামী মারা যান।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মতিউর রহমান সুমন বলেন, ‘মোতালেব ঘরামীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।’

এ ব্যাপারে পুলিশ জানায়, নিহত মোতালেব ঘরামী ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। তবে আসামিদের ধরতে গিয়ে নিহত ওই ব্যক্তির সঙ্গে পুলিশের দেখা হয়নি। অভিযানের সময় তাকে বাড়িতেও পাওয়া যায়নি। তাই ওই ব্যক্তির মৃত্যুর বিষয়ে পুলিশ কিছু জানে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

১০

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

১১

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

১২

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

১৩

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১৪

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১৫

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১৬

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৭

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৮

বেদনার আকাশ

১৯

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

২০
X