মোংলা প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৫:১৯ এএম
অনলাইন সংস্করণ
রামপাল বিদ্যুৎ কেন্দ্র

কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়ল চীনা জাহাজ

কয়লা নিয়ে মোংলা সমুদ্র বন্দরে ‘এমভি জে হ্যায়’ জাহাজ। ইনসেটে নোঙরের দৃশ্য। ছবি : কালবেলা
কয়লা নিয়ে মোংলা সমুদ্র বন্দরে ‘এমভি জে হ্যায়’ জাহাজ। ইনসেটে নোঙরের দৃশ্য। ছবি : কালবেলা

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা সমুদ্র বন্দরে ভিড়েছে চীনের পতাকাবাহী ‘এমভি জে হ্যায়’ নামের একটি বাণিজ্যিক জাহাজ।

শনিবার (১০ জুন) ভোর ৫টায় বন্দরের হাড়বাড়ীয়া-১১ নম্বরে নোঙ্গর করে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি। এর আগে শুক্রবার (৯ জুন) রাতে জাহাজটি বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় পৌঁছে।

শনিবার সকাল থেকেই কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হয়েছে। জাহাজ থেকে খালাস করা কয়লা লাইটারেজে করে তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে নেওয়া হচ্ছে। তারপর তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিদ্যুৎ কেন্দ্রটির শেডে ও গোডাউনে সংরক্ষণ করা হবে।

কয়লাবাহী বাণিজ্যিক জাহাজটির শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা ২৬ হাজার ৬২০ টন জ্বালানি কয়লা নিয়ে জাহাজটি গত ২১ মে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে মোংলা বন্দরের উদ্দেশে। ১৯তম দিনে জাহাজটি শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে পৌঁছায়। এরপর সেখান থেকে শনিবার ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়ে জাহাজটি। এরপর সকাল থেকে শুরু হয়েছে কয়লা খালাস ও পরিবহনের কাজ। খালাস কয়লা ছোট নৌযানে (লাইটারেজ) করে নেওয়া হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে।

তিনি আরও জানান, এর আগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা ৩০ হাজার ৫০০ টন কয়লা নিয়ে গত ২৯ মে মোংলা বন্দরে আসে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি। বন্দরের হাড়বাড়ীয়া-৮ নম্বরে নোঙ্গর করে কয়লা খালাস করে নেয়া হয় তাপ বিদ্যুৎ কেন্দ্রে। এর পূর্বে ১৬ মে ৩০ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামের আরও একটি জাহাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১২

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১৩

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১৪

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১৫

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৬

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৭

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৮

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৯

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

২০
X