তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১১:৩৪ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি : কালবেলা
বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি : কালবেলা

দেশের উত্তরের চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। ভারতের লোকসভার নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় আমদানি রপ্তানি তিন দিন বন্ধ ছিল। এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে টুরিস্ট ভিসাধারী পাসপোর্টে যাত্রী পারাপারও চালু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি শুরু হয়। বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ সকালে আমদানি-রপ্তানি চালুর বিষয়টি নিশ্চিত করেন।

ম্যানেজার জানান, ভারতের লোকসভা নির্বাচন দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হওয়ার কারণে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে গত তিন দিন বন্দর দিয়ে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। শনিবার সকাল থেকে স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

জানা যায়, ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটের কারণে দার্জিলিং এর জেলা ম্যাজিস্ট্রেট ডা. প্রীতি গোয়ালের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে (২৩ ও ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল) শুক্রবার তিন দিন আমদানি রফতানি বন্ধ থাকার কথা জানায়।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা অমৃত অধিকারী জানান, দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সঙ্গে পাসপোর্টধারী যাত্রী পারাপার আজ সকাল থেকে পুনরায় চালু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১০

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১১

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১২

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৪

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৫

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৬

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৭

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৮

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১৯

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

২০
X