ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১০:২২ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

গাছ লাগিয়ে চ্যাম্পিয়ন হতে চায় ছাত্রলীগ

ফেনীর পৌর চত্বরে বক্তব্য দিচ্ছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। ছবি : কালবেলা
ফেনীর পৌর চত্বরে বক্তব্য দিচ্ছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। ছবি : কালবেলা

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আমরা আন্দোলন ও নির্বাচনে চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের সামনে লক্ষ্য এক ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি বৃক্ষরোপণের রেকর্ড করা। যেটি আমরা ইতোমধ্যে নির্ধারণ করেছি। গিনেস বুকস অব ওয়ার্ল্ড রেকর্ডসে আমরা জায়গা করে নিতে চাই। জলবায়ু পরিবর্তনের আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভূমিকা পালন করতে চান। আমরা বিশ্বাস করি এ বৃক্ষরোপণ অভিযানেও ছাত্রলীগ চ্যাম্পিয়ন থাকবে।

শনিবার (২৭ এপ্রিল) ভোরে খাগড়াছড়িতে যাওয়ার পথে ফেনী পৌর চত্বরে জেলা ছাত্রলীগের আয়োজনে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

সাদ্দাম হোসেন বলেন, যারা বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার নিয়ে নতুন করে ছিনিমিনি খেলার চেষ্টা করবে আপনারা তাদেরকে দুধভাত মনে করে প্রতিহত করবেন। আর কেউ যদি আগুন সন্ত্রাস কায়েম করার চেষ্টা করে সেসব রাজাকারদের বাংলার মসনদে বসার স্বপ্নকে ছাত্রলীগের নেতাকর্মীরা দুঃস্বপ্নে পরিণত করবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি ছাত্রলীগের নেতাকর্মীরাই আগামী দিনে ফেনীর গৌরবগাথা মাটি থেকে জন্ম নিয়ে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেবে। ফেনীর প্রতিটি ইঞ্চিতে লড়াইয়ের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, আত্মত্যাগের ইতিহাস, বিজয়ের ইতিহাস লেখা রয়েছে। এখান থেকে জন্ম নিয়েছে ব্রিটিশবিরোধী বিপ্লবী নায়ক শমসের গাজী, মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে অকুতোভয় শহীদ আবদুস সালাম, বুদ্ধিজীবী জহির রায়হান, পর্বতজয়ী ওয়াসফিয়া নাজরীন, চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, ভাষাসৈনিক গাজীউল হক, আমাদের প্রিয় গিয়াস উদ্দিন সেলিম, প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম আল দীন ও হাঙ্গর নদীর গ্রেনেড উপন্যাসের লেখক সেলিনা হোসেন।

সাদ্দাম হোসেন বলেন, ফেনী জেলার গণমানুষের সর্বস্তরের প্রিয় কণ্ঠস্বর যিনি তৃণমূলের সাধারণ মানুষের ও নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে সংগঠন কীভাবে পরিচালনা করতে হয়, দল কীভাবে পরিচালনা করতে হয়, গণমানুষের উন্নয়নে কীভাবে ভূমিকা পালন করতে হয়, তৃণমূল মানুষের ওপর ভর করে কীভাবে রাজনীতিকে শক্তিশালী করতে হয় এবং ছাত্ররাজনীতির পদ প্রদর্শকের ভূমিকায় নেমে এসেছেন আজকের এই মঞ্চ থেকে আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আধুনিক যুগোপযোগী শিক্ষাবান্ধব স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগ চ্যাম্পিয়ন থাকবে এবং ছাত্রসমাজকে পথ দেখাবে।

ফেনী পৌর চত্বর প্রাঙ্গণে আয়োজিত পথসভায় জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ৬ ডিসেম্বর ফেনী জেলা স্বাধীন হয় অর্থাৎ রাজাকার হানাদার ও পাকবাহিনী মুক্ত হয়। বাংলাদেশের বিজয় দিবসের ঠিক দশ দিন আগে ফেনী জেলা শত্রুমুক্ত হয়। এর মধ্য দিয়ে প্রতিফলিত হয় যে, বাংলাদেশের যেকয়টি জেলা বিজয় দিবসের আগে মুক্ত হয় তার মধ্যে ফেনী জেলা অন্যতম। আজকে আপনাদের এই বাঁধভাঙা উচ্ছ্বাস, জোয়ার দেখে আমাদের কাছে মনে হচ্ছে ফেনী নদীর, মুহুরী নদীর কিংবা কহুয়া নদীর সমগ্র স্রোত যেন ফেনী শহরের এই প্রাঙ্গণে এসে জড়ো হয়েছে। আমরা বিশ্বাস করি নতুন বাংলাদেশ গড়ার যুদ্ধে বঙ্গবন্ধুর দীক্ষায় আপনারা নিজেদেরকে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন।

পথসভায় উপস্থিত ছিলেন, ফেনী জেলা ছাত্রলীগের ছয় উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ বিপুলসংখ্যক নেতাকর্মীরা। এর আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মহিপাল অংশে মোটরসাইকেল বহরযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের বরণ করে নেন ফেনী জেলা ছাত্রলীগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

গ্রেপ্তারের পর কোথায় আছেন বেনজীর, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

১০

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

১১

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১২

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১৩

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১৪

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১৫

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৬

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৮

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৯

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

২০
X