মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাজনগরে সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন জিল্লুর রহমান

মৌলভীবাজারে রাজনগরে সড়ক সংস্কারে জিল্লুর রহমানের ভিত্তিপ্রস্তর স্থাপন। ছবি : কালবেলা
মৌলভীবাজারে রাজনগরে সড়ক সংস্কারে জিল্লুর রহমানের ভিত্তিপ্রস্তর স্থাপন। ছবি : কালবেলা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজার থেকে তারাপাশা হয়ে শমসেরনগর পর্যন্ত সড়কের সংস্কারকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। প্রকল্প ব্যয় প্রায় ১২ কোটি টাকা।

রোববার (২৮ এপ্রিল) বিকেলে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজারে সড়কের সংস্কারকাজ আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, রাজনগর থানার ওসি আব্দুছ ছালেক, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ। পরে তারাপাশা উচ্চ বিদ্যালয়ে এলাকাবাসী ও সুধীজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এডিবির জরুরি বন্যা ২০২২ এ ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় রাজনগরের টেংরাবাজার থেকে দেওয়ানদিঘি-পালপুর-শমসের নগর রোড পর্যন্ত ৮ হাজার ৪২৫ মিটার সড়ক সংস্কারকাজ করা হবে। এতে ব্যয় হবে ১১ কোটি ৯৩ লাখ ৪ হাজার ১৮০ টাকা। যৌথ ব্যাঞ্চারে এ সড়কটির সংস্কারকাজ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মো. মুহিবুর রহমান ও র‌্যাব আর সি প্রা. লি.। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাজনগর এ কাজটি বাস্তবায়ন করবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১০

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১১

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১২

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৩

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৪

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৫

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৬

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৭

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৮

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৯

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

২০
X