সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৮:৫১ এএম
আপডেট : ০২ মে ২০২৪, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

বিশ বছর পর ভাইকে খুঁজে পেলেন সুজন

স্বেচ্ছাসেবী সংঘঠন মেঘনা’র সদস্যরা খোকাকে তার ভাইয়ের হাতে তুলে দেন। ছবি : কালবেলা
স্বেচ্ছাসেবী সংঘঠন মেঘনা’র সদস্যরা খোকাকে তার ভাইয়ের হাতে তুলে দেন। ছবি : কালবেলা

বিশ বছর আগে নরসিংদী থেকে হারিয়ে যাওয়া বাকপ্রতিবন্ধী এটিএম মাসুদ ওরফে খোকাকে ফিরে পেয়েছেন তার ভাই মো. সুজন।

বুধবার (১ মে) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা বেপারীবাজারে খোকাকে তার ভাই সুজনের হাতে তুলে দেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেঘনা’র সদস্যরা।

হারিয়ে যাওয়া প্রতিবন্ধী খোকা নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নে চর তারাকান্দি গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন মাস্টারের ছেলে।

খোকার ভাই সুজন বলেন, আমার ভাই বিশ বছর আগে নরসিংদী থেকে হারিয়ে যায়। এলাকায় আমরা মাইকিং ও পোস্টার লাগিয়েও খোঁজ করেছিলাম। তখন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এভাবেই কেটে যায় বিশ বছর। মঙ্গলবার (৩০ এপ্রিল) নরসিংদী প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শাকিলের মাধ্যমে ভাইকে খুঁজে পাওয়ার খবর পাই।

তিনি বলেন, আমার ভাই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাটে আছেন বলে জানতে পারি। পরে আমি ও এলাকার ইউপি মেঘনাঘাট যাই। পরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেঘনা’র সদস্যরা খোকাকে আমাদের হাতে তুলে দেন। ভাইকে পেয়ে আমি ও পরিবারের সবাই অনেক খুশি।

মেঘনা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক শাহজালাল বলেন, তাকে আমরা করোনার সময় রাস্তায় দেখতে পাই। তখন আমি ও আমার সংগঠনের লোকজন তাকে নিয়ে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলি। অবশেষে খোকাকে তার ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা

এইচএসসি ফরম পূরণের নামে প্রতারণা, গ্রেপ্তার ১

সালমান শাহর মরদেহ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ

সম্পত্তির ভাগ নিয়ে দুই ভাই আলাল দুলালের যুদ্ধ!

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এইচএসসি পরীক্ষার হলে বৈশাখী

রাত নামলেই পাহাড় থেকে নেমে আসে হাতির পাল, আতঙ্কে এলাকাবাসী

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প

পেঁয়াজের দামে ধস, কৃষকদের পক্ষে সরকারের দ্বারস্থ সালথার ইউএনও

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা

১০

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ফল উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত

১১

ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহানের অনিয়ম-দুর্নীতি তদন্তের নির্দেশ

১২

অন্তর্বর্তী সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচার চায় গণতান্ত্রিক বাম ঐক্য

১৩

পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান

১৪

অতি বিপজ্জনক রূপ ধারণ করে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’

১৫

বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা

১৬

ডিএসসিসির উচ্ছেদ অভিযান, ৮ নার্সারি মালিককে জরিমানা

১৭

বাজার মনিটরিং কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব বাণিজ্য সচিবের

১৮

পাঁচ মাস পর সাগরপথে ইরানের সঙ্গে কাতারের বাণিজ্য শুরু

১৯

চালু হলো দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’

২০
X