নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৪, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষেতের পাকা ধান কেটে নিল প্রতিপক্ষ, আতঙ্কে ২০ পরিবার 

কেটে নেওয়া ধানক্ষেত দেখাচ্ছেন সোলাইমান ভুইয়ার পরিবারের এক নারী। ছবি : কালবেলা
কেটে নেওয়া ধানক্ষেত দেখাচ্ছেন সোলাইমান ভুইয়ার পরিবারের এক নারী। ছবি : কালবেলা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৬ নম্বর রাজগাতী ইউনিয়নের বনাটী গাঙ্গাইল পাড়া গ্রামের ২০টি পরিবারের ক্ষেতের পাকা ধান কেটে নিল প্রতিপক্ষের লোকজন। প্রকাশ্যে ক্ষেতের পাকা ধান কেটে নেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারগুলো।

কিছুদিন আগে রানা নামে এক যুবক খুন হওয়ার পর পুরুষশূন্য রয়েছে বনাটী গাঙ্গাইল পাড়া গ্রাম। খুনের পরপরই এলাকার বিভিন্ন বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এদিকে বাড়িঘরে পুরুষশূন্য হওয়ায় নারীরা তাদের শিশুসন্তানদের নিয়ে হামলা-নির্যাতন আতঙ্কে দিন কাটাচ্ছে।

জানা গেছে, গত এক সপ্তাহ ধরে বনাটী গাঙ্গাইল পাড়া গ্রামের সোলাইমান ভুইয়া, সনজু ভুইয়া, শাহিন মিয়া, মোসলেম উদ্দিন ভূইয়া, বকুল মিয়া ও বুলু মিয়াসহ প্রায় ২০টি পরিবারের ১০ একর জমির পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে একই গ্রামের প্রতিপক্ষ মাসুদ মিয়া, রবিন মিয়া, রাজন মিয়া, আজহারুল, নুর ইসলাম, তোহিদ নুর, জামাল, নাজমুল, সোনা মিয়া ও আব্দুল হেকিমরা।

খোঁজ নিয়ে জানা গেছে, আ. হেকিম ও তার দল সোলাইমান ভুইয়াদের ক্ষেতের পাকা ধান জোরপূর্বক কেটে নিয়ে যায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ ঘটনাস্থলে পুলিশ ফোর্সের উপস্থিতিতে সোলাইমান ভূইয়ার সাড়ে ৪ একর জমির পাকা ধানে কেটে বাড়িতে তুলে দেন। কিন্তু পুলিশ যাওয়ার পরপরই আবারও আব্দুল হেকিম ও রাজনরা তাদের লোকবল নিয়ে সোলাইমান ভূইয়ার অন্যান্য জমির পাকা ধান কেটে নিয়ে গেছে। বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়।

সোলাইমান ভূইয়ার পরিবারের সদস্য জহুরা খাতুন বলেন, গত ১০ ও ১১ এপ্রিল সোলাইমান মিয়া তার নিজের জমির পাকা ধান কেটে তপন ভূইয়ার পুকুর পাড়ে পাশে সূপ দিলে সেই ধানও অস্ত্রের মুখে রাজনরা নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল হেকিম ও তার লোকজন কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় চৌকিদার আব্দুর রাজ্জাক বলেন, ধান কেটে নেওয়ার ঘটনাটি সত্য। বিষয়টি থানা পুলিশকে জানালেও তাদের নিরাপত্তা জোরদার করা কঠিন। ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চাইছে ভুক্তভোগী পরিবারগুলো।

এ ছাড়া নান্দাইলের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, রাজগাতী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন টুটন, সাংগঠনিক সম্পাদক জোসেফসহ স্থানীয় নেতারা পরিদর্শন করেছেন। ব্দুল মালেক চৌধুরী স্বপন বিষয়টি স্বীকার করে বলেন, ওই এলাকায় নতুন করে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে সেজন্য আমরা ইউনিয়নবাসীও সচেতন আছি।

নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ কালবেলাকে বলেন, পুলিশ ফোর্স পাঠিয়ে সোলাইমান ভূইয়ার সাড়ে ৪ একর জমির পাকা ধান কেটে দেওয়া হয়েছে। এ ছাড়া ওই এলাকায় খুনের ঘটনার পরপরই সেখানে ১০দিন যাবত পুলিশ নিরাপত্তা দিয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা হামলা-লুটপাট করে থাকে তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১০

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১১

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১২

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৩

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৬

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৭

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৮

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৯

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

২০
X