সখীপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১০:৩৬ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা

সখীপুরের বাঘেরবাড়ি এলাকায় মরদেহ দেখতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। ছবি : কালবেলা
সখীপুরের বাঘেরবাড়ি এলাকায় মরদেহ দেখতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। ছবি : কালবেলা

টাঙ্গাইলের সখীপুরের কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে স্থানীয়রা তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। স্থানীয়দের ধারণা, বুধবার (১৯ জুলাই) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে শাহজালাল (৩৫) ও নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় দিনে ১৭ জন নিহত

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শাহজালাল বাঘেরবাড়ি বাংলাবাজারে মুদি দোকান ও বিকাশের ব্যবসা করতেন। রাতে দোকান বন্ধ করে শাহজালাল ও মজনু মিয়া বাড়ির উদ্দেশে রওনা হন। পরে তারা আর বাড়িতে ফেরেননি। মধ্যরাতে তারা একটি নির্জন স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মরদেহ দুটির পাশে তাদের ব্যবহৃত মোটরসাইকেল পড়ে ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের ধারণা।

এ বিষয়ে সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X