টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০১:০২ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:২৩ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের চার মাসের মাথায় প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা

টাঙ্গাইল জেলা। গ্রাফিক্স : কালবেলা
টাঙ্গাইল জেলা। গ্রাফিক্স : কালবেলা

টাঙ্গাইলে বিয়ের চার মাসের মাথায় প্রেমিকের সহায়তায় স্বামীকে পানিতে চুবিয়ে হত্যা করে বালুচাপা দিয়ে রেখে আসা হয়েছে এমন অভিযোগ উঠেছে স্ত্রী রেশমীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার শেষ সীমানা চর ডাকাইতাবান্দা এলাকা থেকে নিহত স্বামীর মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্বামী টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের শফিকুল ইসলামের ছেলে নাঈম হোসেন।

এই ঘটনায় পরকীয়ায় অভিযুক্ত প্রেমিক মাসুদ ও নিহতের স্ত্রী রেশ‌মি খাতু‌নকে গ্রেপ্তার করেছে পু‌লিশ। অভিযুক্ত মাসুদ অর্জুনা ইউনিয়নের চরভরুয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং নিহত নাঈম হোসেনের স্ত্রী রে‌শ‌মি খাতুন একই ইউনিয়নের রামাইল গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।

জানা যায়, নাঈম ও রেশ‌মি প্রায় চারমাস আগে প‌রিবারের অমতে বিয়ে করেন। গত ১৯ ডিসেম্বর স্ত্রী রেশ‌মিকে নিয়ে নাঈম রামাইলে শ্বশুর বাড়িতে যায়। একইদিন রেশ‌মি নাঈমকে নিয়ে বিকালে ঘুরতে বের হয়। এরপর রাতে রেশমি বাবার বা‌ড়ি গিয়ে জানায় তার স্বামী নাঈম চলে গেছে। তারপর থে‌কে নাঈমের খোঁজ পাওয়া যা‌চ্ছিল না।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ গ্রেপ্তারকৃত রেশ‌মির বরাত দিয়ে জা‌নায়, রেশ‌মি পরকীয়ায় আসক্ত ছিল। সে তার প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে।

রেশমি ওই দিন স্বামী নাঈমকে নিয়ে প‌রিকল্পনা অনুযায়ী চরাঞ্চলের বি‌ভিন্ন জায়গায় ঘুর‌তে যায়। এরপর স‌রিষাবা‌ড়ি সীমান্ত এলাকায় গিয়ে প্রেমিকের সহায়তায় নদীর পানিতে চুবিয়ে হত্যার পর মরদেহটি বালুচাপা দিয়ে রেশ‌মি বাবার বাড়িতে ফেরত যায়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১০

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১১

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১২

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৪

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৫

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৬

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৭

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৮

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৯

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

২০
X