সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৪, ১১:০৯ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ১২:৩১ এএম
অনলাইন সংস্করণ

দেশে অচিরেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে: ডেমোক্র্যাটিক পিপলস পার্টি

কেন্দ্রীয় নেতারা সিলেট পৌঁছালে কমিটির নেতারা দলীয় চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। ছবি : কালবেলা
কেন্দ্রীয় নেতারা সিলেট পৌঁছালে কমিটির নেতারা দলীয় চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। ছবি : কালবেলা

বাংলাদেশের মানুষ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এ দেশে অচিরেই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ডেমোক্র্যাটিক পিপলস পার্টির (বিডিপিপি) চেয়ারম্যান মো. আব্দুল কাদের।

বুধবার (২২ মে) সিলেটে দলের জেলা কার্যালয় উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

আব্দুল কাদের বলেন, দেশ আজ এক গভীর সংকটে নিমজ্জিত। সরকারের হাতে কোনো কিছুরই নিয়ন্ত্রণ নেই। দেশের অর্থনীতি, ব্যাংক ব্যবস্থা, গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা, শেয়ারবাজার সবকিছু ধ্বংসের মুখে। আওয়ামী লীগ সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আজ শ্রমিক, মেহনতী মানুষের জীবনযাপন করা দুঃসহ হয়ে পড়েছে।

তিনি বলেন, গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে ভোট না দিয়ে জনগণ এই সরকারকে বয়কট-প্রত্যাখ্যান করেছে। অচিরেই আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণ এই সরকারের পতন ঘটিয়ে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে।

বাংলাদেশ ডেমোক্র্যাটিক পিপলস পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঙ্গলবার (২১ মে) থেকে সিলেট সফর শুরু করেছেন।

সফরে কেন্দ্রীয় নেতারা সিলেট পৌঁছালে জেলা ডেমোক্র্যাটিক পিপলস পার্টির নতুন কমিটির নেতারা দলীয় চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

আব্দুল কাদেরের সঙ্গে দলের কো-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান রনো, মহাসচিব হারুন অর রশিদ, প্রেসিডিয়াম সদস্য মো. আতিকুর রহমান, মাহফুজা বেগম, যুগ্ম মহাসচিব মো. স্বপন মাহমুদ সফরসঙ্গী হিসেবে রয়েছেন। সিলেটে দলীয় কার্যালয় উদ্বোধন ছাড়াও হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেন দলের নেতারা।

সিলেটে দলীয় কার্যালয় উদ্বোধনের সময় মো. হুমায়ুন রশিদ চৌধুরীকে সভাপতি এবং দিনাজুর রহমান মিনহাজকে সাধারণ সম্পাদক করে জেলা বিডিপিপির নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি আগামী এক মাসের মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

গত ১১ মে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ডেমোক্র্যাটিক পিপলস পার্টির আত্মপ্রকাশ ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X