বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন জামায়াত ও জাপার ৩ শতাধিক নেতাকর্মী

গত দুদিনে বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াত ও জাপার তিন শতাধিক নেতাকর্মী। ছবি : কালবেলা
গত দুদিনে বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াত ও জাপার তিন শতাধিক নেতাকর্মী। ছবি : কালবেলা

বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে গত দুদিনে জামায়াত, জাতীয় পার্টি ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

সবশেষ বৃহস্পতিবার রাতে (২২ জানুয়ারি) রামপাল উপজেলার ফয়লা বাজারে বিএনপির কার্যালয়ে বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে ধানের শীষের প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলামের হাতে ফুল দিয়ে জামায়াত, জাতীয় পার্টি ও আওয়ামী লীগসহ বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এর আগে, বুধবার বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাজির হোসেন, বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে ধানের শীষের প্রার্থী সোমনাথ দে এর হাতে ফুল দিয়ে বিভিন্ন থানা ও ইউনিয়নের জামায়াত, জাতীয় পার্টি ও আওয়ামী লীগসহ বিভিন্ন দলের আরও আড়াই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

রামপালে বিএনপিতে যোগদানকারী উজলকুড় ইউনিয়ন যুব জামায়াতের অফিস সেক্রেটারি আ. কাদের জানান, তিনি ১৯৯৫ সালে ছাত্রশিবিরের মাধ্যমে রাজনীতি শুরু করেন এবং পরে যুব জামায়াতে সক্রিয় ছিলেন। তবে বিগত ৫ আগস্টের পর জামায়াত তাদের নীতি ও আদর্শ থেকে সরে এসেছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, জামায়াত জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। এছাড়া বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম একজন কর্মীবান্ধব নেতা হওয়ায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।

এদিকে উজলকুড় ইউনিয়ন জাতীয় পার্টির সহসভাপতি মোল্লা মহসিন বলেন, তারেক রহমানের নেতৃত্বে একজন সৎ, নির্ভীক ও যোগ্য প্রার্থী হিসেবে ড. শেখ ফরিদুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তিনি ও তার অনুসারীরা বিএনপিতে যোগ দিয়েছেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাগেরহাট-৩ আসনের ধানের শীষের প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, শুধু রামপাল নয়, গত দুদিনে জেলার ৪টি সংসদীয় আসনে বিএনপির প্রতি আস্থা রেখে জামায়াতসহ বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

তিনি নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা আগামীর সংসদ নির্বাচনসহ বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মিশন ও ভিশন বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X