কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত ডলফিন। ছবি : কালবেলা
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত ডলফিন। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। ডলফিনটি ইরাবতী প্রজাতির। এটি ১০ ফুট লম্বা। এর পুরো শরীরে চামড়া উঠে গেছে বলে স্থানীয় লোকজন জানান।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে কুয়াকাটার সৈকতের মিরাবাড়ি পয়েন্টে ডলফিনটি দেখতে পায় ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু।

তিনি বলেন, বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এর মধ্যে ঢেউয়ের সঙ্গে ডলফিনটিকে তীরে ভেসে আসে। দেখে মনে হচ্ছে, দুই-তিন আগে এটি মারা গেছে। পরে বন বিভাগ ও ইকো-ফিসকে খবর দেই।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছে। এ উপকূলীয় এলাকাজুড়ে ডলফিন নিয়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি যাতে মৃত্যুর সঠিক কারণগুলো বের করা হয়।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘আমি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে বিষয়টি শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরার আওয়ামী লীগের সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১০

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১১

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১২

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৪

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৫

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৭

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৮

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১৯

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০
X