নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ের মাঠে পশুর হাট, আটক ২

নরসিংদীর রায়পুরায় বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে বসানো হয় কোরবানি পশুর হাট। ছবি : কালবেলা
নরসিংদীর রায়পুরায় বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে বসানো হয় কোরবানি পশুর হাট। ছবি : কালবেলা

নরসিংদীর রায়পুরায় বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে পশুর হাট বসানোর অপরাধে দুজনকে আটক করা হয়েছে। বুধবার (১২ জুন) দুপুরে মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে বসানো পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম নেতৃত্বে এ অভিযানে দুজনকে আটকসহ জরিমানা করা হয়।

আটককৃতরা হলেন- পিরিজকান্দি গ্রামের মো. তানভীর (২৫) ও মো. হৃদয় মিয়া (২২)।

জানা গেছে, বুধবার বিদ্যালয়টিতে পাঠদান কার্যক্রম চালু ছিল। পশুর হাট বসানোর পর দুপুর ১টায় ছুটি দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সামালগীর আলম বলেন, বিদ্যালয়ের মাঠে কোনো পশুর হাট বসতে পারে না। এরপরও যদি সরকার পশুর হাটের জন্য লিজ (ইজারা) দেয় তাহলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ একটু সেক্রিফাইস করতেই পারে। তবে এমনিতে একটা প্রতিষ্ঠানে হঠাৎ করে পশুর হাট বসানোর কোনো নিয়ম নেই। এ ছাড়া সরকারিভাবে স্কুলও খোলা ছিল।

বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী বলেন, প্রতি বছরই এখানে ঈদের আগে একটি বাজার বসে। এখানে শুধু বিদ্যালয়ের মাঠ ব্যবহারের জন্য বিদ্যালয়ের সভাপতির অনুমতি নিলেই হয় কিন্তু এবার ইউএনও বলেছেন, জেলা প্রশাসকের কাছ থেকে অস্থায়ী বাজারের জন্য আবেদন দিয়ে অনুমতি নিতে হবে। কিন্তু আবেদনের সময় শেষ হয়ে যাওয়ায় অনুমতি নিতে পারেনি হাট কর্তৃপক্ষ। পূর্বেই বিদ্যালয়ের মাঠে হাট বসানো হবে বলে মাইকিং করা হয়েছে, তাই ক্রেতা-বিক্রেতা এসেছে। এজন্য তাদের ফেরানো যায়নি।

রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানো হয়েছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রশিদ কাটা অবস্থায় হাতেনাতে দুজনকে আটক করেছি। তাদের জরিমানা করে হাটটি বন্ধ করে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি, নিহত ২

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাব: মেসি

পানি কমায় স্বস্তি, কাটেনি বাঁধ ভাঙার শঙ্কা

জবির বাসের ওপর ভেঙে পড়ল গাছ, প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা

বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে- আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

বৈরী আবহাওয়া / রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: আর্জেন্টিনা কোচ

প্রাথমিক বৃত্তির ফল দেখবেন যেভাবে

সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, কেমন খেললেন মেসি-আলভারেজরা

১০

১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

১১

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

১২

জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

১৩

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

১৪

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

১৫

সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৬

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

১৭

বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

১৮

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৯

‘খুব ভালো খেলেছে রেফারি’

২০
X