বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

লঞ্চে সন্তান প্রসব, মা-নবজাতকের আজীবন ভাড়া ফ্রি

লঞ্চে ফুটফুটে কন্যাসন্তান প্রসব করেছেন সাহিদা বেগম নামে এক গৃহবধূ। ছবি : কালবেলা
লঞ্চে ফুটফুটে কন্যাসন্তান প্রসব করেছেন সাহিদা বেগম নামে এক গৃহবধূ। ছবি : কালবেলা

ঢাকা থেকে ছেড়ে আসা লালমোহন নৌরুটের একটি লঞ্চে ফুটফুটে এক কন্যাসন্তান প্রসব করেছেন সাহিদা বেগম নামে এক গৃহবধূ।

লঞ্চে সন্তান জন্মের কারণে ওইদিনের লঞ্চ ভাড়া মওকুফ এবং গৃহবধূ ও তার কন্যাসন্তানের আজীবন যাতায়াত ভাড়া ফ্রি করেছেন লঞ্চ কর্তৃপক্ষ।

বুধবার (১২ জুন) লালমোহন নৌরুটের চলাচলকারী এমভি গ্লোরি অব শ্রীনগর-৮ লঞ্চে কন্যাসন্তান প্রসব করেন ওই নারী।

সাহিদা বেগম ও তার স্বামী শাহীন লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির বাসিন্দা।

এমভি গ্লোরি অব শ্রীনগর-৮ লঞ্চের কেবিন ইনচার্জ মো. সুমন কালবেলাকে বলেন, ওই নারী এবং তার স্বামী ঢাকা থেকে আমাদের লঞ্চের ডেকে করে লালমোহনের উদ্দেশে রওনা করেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই সাহিদা বেগমের প্রসব বেদনা উঠলে তারা বিষয়টি আমাদের জানান। পরে আমরা তাকে লঞ্চের একটি কেবিনে নিয়ে যাই।

তিনি বলেন, এরপর লঞ্চে কোনো ডাক্তার বা নার্স রয়েছে কি না খোঁজ নিই। খোঁজাখুঁজির একপর্যায়ে একজন চিকিৎসকের সন্ধান পাওয়া যায়। ওই চিকিৎসকের সঙ্গে কয়েকজন নারী প্রসূতি সাহিদাকে সন্তান প্রসব করাতে এগিয়ে আসেন। তাদের প্রচেষ্টায় প্রসূতি সাহিদা বেগম একজন ফুটফুটে কন্যাসন্তান প্রসব করেন।

এমভি গ্লোরি অব শ্রীনগর-৮ লঞ্চের পরিচালক মো. নাইম খান কালবেলাকে বলেন, লঞ্চে সন্তান প্রসব করা ওই প্রসূতিসহ তার স্বামীর ওইদিনের ভাড়া মওকুফ করেছি। এ ছাড়া আমাদের লঞ্চে ওই প্রসূতি মা এবং শিশুর আজীবন ফ্রিতে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X