শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে যানজটের সৃষ্টি হয়েছে। ছবি : কালবেলা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে যানজটের সৃষ্টি হয়েছে। ছবি : কালবেলা

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে ১৩ কি‌লো‌মিটার যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের এলেঙ্গা থেকে টাঙ্গাইল সদর উপজেলার আশিকপুর বাইপাস এলাকা পর্যন্ত এই যানজট হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সকালে একটি সিমেন্টবোঝাই ট্রাক উল্টে মহাসড়কে এই যানজট সৃষ্টি হয়।

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, মহাসড়কে এলেঙ্গা ও রাবনা বাইপাসের মাঝামাঝি এলাকায় সদর উপজেলার পুংলিতে একটি ব্রিজের ঢালে সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে গেলে ১০ কিলোমটার এলাকায় যানবাহনের ধীরগতি হয়। পুলিশ সেখানে কাজ করছে। আশা করছি, যানবাহন চলাচল দ্রুত স্বাভাবিক হবে।

তিনি বলেন, যানবাহন স্বাভাবিক রাখতে পুলিশ এলেঙ্গা থেকে ১৩ কিলোমটার এলাকায় বিশেষ নজরদারিতে রেখেছে। যেন যানজটের সৃষ্টি না হয়।

তিনি আরও বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লিংক রোড কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় গভীর রাতে প্রাইভেটকার ও গরু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। নিহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১০

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১১

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১২

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৩

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

১৪

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

১৫

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

১৬

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

১৭

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৮

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৯

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

২০
X