ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিক লীগ নেতা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঝালকাঠির নলছিটি উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সমিতির সভাপতি ও শ্রমিকলীগ নেতা ইমরান হোসেনকে (৩২) কুপিয়ে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ জুন) সকালে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে নলছিটি পৌরসভার নান্দিকাঠি এলাকার একটি ডোবা থেকে একটি চাইনিজ কুড়াল ও দুটি রামদা উদ্ধার করা হয়।

গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ইমরান মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন।

রোববার (১৬ জুন) বিকেলে নলছিটি থানার এসআই শহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্রমিকলীগ কর্মী ইমরান হত্যায় আসামি আল আমিনকে এক দিনের রিমাণ্ডে আনা হয়েছে। তার দেওয়া তথ্যে হত্যাকাণ্ডের ঘটনাস্থলের পাশে একটি ডোবা থেকে দুটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি শনিবার রাতে ইমরান মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন। পৌর শহরের নান্দিকাঠি এলাকায় পৌঁছালে পথে রশি টানিয়ে ইমরানের পথরোধ করেন চাচাতো ভাই আল আমিনের নেতৃত্বে ছয়–সাত ব্যক্তি। ইমরান মোটরসাইকেল থেকে পড়ে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরানের মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ইমরানের বাবা আ. রশিদ হাওলাদার পরের দিন দুজনের নাম উল্লেখ করে নলছিটি থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় গত ৪ জুন আদালতে হাজির হয়ে আসামি জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলে পাঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ২

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১০

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১১

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১২

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১৩

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৪

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৫

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৬

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৭

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৮

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১৯

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

২০
X