কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

হাসান তারিক এশিয়ান আইনজীবী ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত

অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী । ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী । ছবি : সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বিশিষ্ট মানবাধিকার কর্মী, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আইনজীবী ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি জাপানের টোকিওতে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আইনজীবী ফেডারেশনের এই সম্মেলনে তিনি এই পদে নির্বাচিত হন। এ সম্মেলনে বাংলাদেশসহ জাপান, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান, নেপাল, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াসহ অত্র অঞ্চলের বিভিন্ন দেশ অংশগ্রহণ করেন।

গত ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে অংশগ্রহণকারী আইনজীবীগণ এ অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি, পরিবেশগত সুরক্ষা এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন। একইসাথে এশিয়া অঞ্চলে সাম্রাজ্যবাদী সামরিক অভিলাষের নানা দিক নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে গৃহীত টোকিও ঘোষণায় বলা হয়, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আইনজীবীগণ সারা দুনিয়ার এক বৃহৎ সচেতন নাগরিক সমাজ। এই সমাজের মতামতের গুরুত্ব বহুবিধ এবং শক্তিশালী। সে কারণে এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রশ্নে বিজ্ঞ আইনজীবীরা নীরব থাকতে পারে না। তাই দুনিয়ায় বৃহৎ সামরিক শক্তিগুলো তাদের নিজস্ব সামরিক স্বার্থ হাসিলের জন্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরপত্তাকে বিপন্ন করে তুলেছে তাকে প্রতিহত করতে হবে। এ অঞ্চলের অগ্রগতির স্বার্থে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। দুর্নীতি রোধ করতে হবে। সম্মেলনের এই ঘোষণায় অবিলম্বে রোহিঙ্গা শরণার্থী সমস্যার দ্রুত সমাধানের দাবি জানানো হয়।

এই সম্মেলনের ঘোষণায় বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য অবিলম্বে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত রাজনৈতিক শক্তির হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

ভিপিএল মডেলে কৈশোরবান্ধবসেবা কেন্দ্রে আগ্রহ বেড়েছে কিশোর-কিশোরীর

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্যাগ কর্মকর্তারা অনুপস্থিত / ধার করা কর্মকর্তা দিয়েই চলছে এইচএসসি পরীক্ষা

কাদামাখা পথে কাঁধে চেপে বিয়ের আসরে বর

বন্যায় এইচএসসি পরীক্ষা এক সপ্তাহ পেছানোর দাবি 

ছাদ চুইয়ে বৃষ্টির পানি, ভিজে নষ্টের মুখে সরকারি দলিল

মাঝ রাতে সন্তানদের চিৎকারে ঘরে মিলল গার্মেন্টস শ্রমিকের রক্তাক্ত দেহ

কমতে শুরু করেছে নদ-নদীর পানি, নেই বন্যার শঙ্কা 

সিলেট থেকে প্রায় এক লাখ ঘনফুট পাথর জব্দ

১০

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী

১১

ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা, দোষীর যাবজ্জীবন

১২

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি গরীব-দুস্থরা

১৩

বিপৎসীমার ১০ সেন্টিমিটার অতিক্রম করল তিস্তার পানি, বড় বিপদের মুখে নিম্নাঞ্চল

১৪

ইন্টারনেট ব্যবসায়ীকে ‘ডেভিড ইমিনের’ ফোন, দুদিন পরেই প্রতিষ্ঠানে হামলা

১৫

সেমিফাইনালের আগে মেসিকে ঘিরে উদ্বেগ

১৬

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’

১৭

ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্য জাহিদকে প্রক্টর অফিসে তলব

১৮

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

১৯

বরিশালে সাংগঠনিক সভায় একাধিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

২০
X