রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাগলকাণ্ড : সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রিমান্ডে

মতিউর রহমানকে আদালতে তোলা হচ্ছে। ছবি : কালবেলা
মতিউর রহমানকে আদালতে তোলা হচ্ছে। ছবি : কালবেলা

রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনে করা মামলায় গ্রেপ্তার ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে এদিন সাড়ে ৪টার দিকে তাকে আদালতে এনে হাজতখানায় রাখা হয়। পরে এজলাসে তুলে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক রুবেল মিয়া আসামির ১০ দিনের রিমান্ড চান। এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, দুদকের রিক্যুইজিশনে ডিবি পুলিশ মতিউর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালায়। অবস্থান শনাক্ত করে গত বুধবার সকাল পৌনে ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় তার বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। এর পর জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র রাখার কথা স্বীকার করেন। এ সময় শয়নকক্ষের আলমারি থেকে একটি বিদেশি পিস্তল বের করে দেন মতিউর।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা করেন। এদিন মতিউরের রহমানের সঙ্গে তার স্ত্রী লায়লা কানিজকেও গ্রেপ্তার করা হয়। দুদকের মামলায় আজ তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

সংস্কৃতিকে দলীয় স্বার্থে ব্যবহার থেকে বেরিয়ে আসতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বমানের শিক্ষা সম্প্রসারণে ‘সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের’ ভিশন-৩০ উন্মোচন

ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

২৩ জুলাই থেকে ঢাকায় তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা

সড়ক নির্মাণকাজের মান নিয়ে এনসিপি-ঠিকাদারির মধ্যে সংঘর্ষ

শ্রাবণ সন্ধ্যায় বর্ষার সুরে মুখর ঢাকার ভারতীয় হাইকমিশন  

রাজধানীতে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি, থানায় জিডি

১০

স্পেন বনাম আর্জেন্টিনা: কার কোথায় শক্তি, কোথায় দুর্বলতা

১১

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি 

১২

আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন?

১৩

শহীদ মীর মুগ্ধের নামে খুবিতে নতুন আবাসিক হল নির্মাণের ঘোষণা এমপির

১৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ৫ ঘণ্টা র‌্যাগিং

১৫

চট্টগ্রাম বন্দরে ভারী গাছ খালাসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা

১৬

ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: গোলাম পরওয়ার

১৭

মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি

১৮

ইতালীয় ভাস্করের হাতে তৈরি বিশ্বকাপ ট্রফি, কীভাবে হয়ে উঠল ফুটবলের আইকন?

১৯

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নওশাদ গ্রেপ্তার

২০
X