কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩১ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের সামনেই দেওয়া চিঠিতে কী বার্তা দিয়েছেন আ.লীগ নেতা এনামুর

পুলিশের সামনেই এক ব্যক্তিকে চিঠি দেন ডা. এনামুর রহমান। পুরোনো ছবি
পুলিশের সামনেই এক ব্যক্তিকে চিঠি দেন ডা. এনামুর রহমান। পুরোনো ছবি

আদালতে স্বজনকে দেওয়া সেই চিঠিতে নিজের ‘ওষুধের লিস্ট’ দেন বলে দাবি করেছেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

গত ১২ ফেব্রুয়ারি সাভারের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় রিমান্ড শুনানিতে ভাই পরিচয়দানকারী এক অজ্ঞাত ব্যক্তিকে পুলিশের সামনেই চিঠি দেন এনামুর রহমান। ওইদিন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রিমান্ড শেষে ডা. এনামকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

আদালতে তোলার সময় ডা. এনামুর রহমানের কাছে এক সাংবাদিক জানতে চান চিঠিতে সেদিন কি বার্তা দিয়েছিলেন। উত্তরে এনামুর রহমান বলেন, ‘আমার ওষুধের লিস্ট দিয়েছিলাম।’ আপনি কি অসুস্থ জানতে চাইলে তিনি হ্যাঁ উত্তর দেন।

এদিকে এদিন হৃদয় হত্যা মামলায় এনামুর রহমানকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত।

এর আগে টিস্যু পেপারে এমন চিঠি লিখে গোপন বার্তা দেওয়ার ঘটনায় সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আলোচনায় আসেন। এছাড়া সালমান এফ রহমান আদালতে এসে সরকার উৎখাতের বার্তা দেওয়ার বিষয়টিও বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১০

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১২

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৩

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৪

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৫

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৬

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৭

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৮

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৯

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

২০
X