কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ
মোসাব্বির হত্যা

জবানবন্দিতে অস্বীকৃতি, কারাগারে বিল্লাল

মো. আজিজুর রহমান মোসাব্বির। ছবি : সংগৃহীত
মো. আজিজুর রহমান মোসাব্বির। ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মোসাব্বির হত্যা মামলায় আসামি মো. বিল্লাল নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হলেও পরে অস্বীকৃতি জানিয়েছেন। এরপর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম। তবে শেষ পর্যায়ে আসামি জবানবন্দি দিতে অস্বীকৃতি জানায়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকার প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আসামি প্রথমে জবানবন্দি দিতে চাইলেও, পরে তা প্রত্যাখ্যান করেন। এরপর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

এর আগে গত ১১ জানুয়ারি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখাল পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, প্রতিদিনের মতো গত ৭ জানুয়ারি আজিজুর রহমান মোসাব্বির বন্ধুদের সঙ্গে তেজগাঁও থানাধীন পশ্চিম তেজতুরী বাজার এলাকায় আড্ডা দেন। আড্ডা শেষে রাত ৮টা ১০ মিনিটের দিকে বাসা উদ্দেশে রওনা দেন। ১০ মিনিট পর তেজতুরি বাজারের আহসানউল্লাহ ইনস্টিটিউটের সামনে গতিরোধ করে অজ্ঞাতনামা ৪-৫ জন তাকে গুলি করে হত্যা করে।

ওই ঘটনায় গত ৭ জানুয়ারি মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম (৪২) রাজধানীর তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X