কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি বুধবার

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। ছবি : সংগৃহীত
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। ছবি : সংগৃহীত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত।

২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ।

তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। জামায়াত নেতা আজহারুল ইসলাম পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে ১২৫৬ ব্যক্তিকে গণহত্যা-হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং শতশত বাড়ি-ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় আজহারুল ইসলামের বিরুদ্ধে। এসব অভিযোগের মধ্যে ১ নম্বর বাদে বাকি পাঁচটি অভিযোগে তাকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন।

যদিও এটাকে প্রহসনের রায় বলে আখ্যায়িত করে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

জেল পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

বাংলাদেশে উগ্রবাদী শক্তির কোনো জায়গা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রেমে ব্যর্থ পলাশের একাকী জঙ্গলবাস

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের বৈঠক বৃহস্পতিবার 

গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার: সিসিক প্রশাসক

বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড, রিজার্ভেও স্বস্তি

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে: ট্রাম্প

১০

‘গণভোটের গণরায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে’

১১

ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রটেকশন ফান্ড-২০২৬’ এর আবেদন শুরু

১২

ফের এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার

১৩

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের বিবৃতি

১৪

আর্জেন্টিনা কয় গোলে হারবে— যে ভবিষ্যদ্বাণী করলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

১৫

হাবিপ্রবির ৬৬ শিক্ষার্থীকে বহিষ্কার

১৬

মাথায় গোলপোস্ট পড়ে প্রাণ গেল শিশুর

১৭

গাইবান্ধায় কলেজছাত্র রুমন হত্যা: আত্মগোপনে থাকা বাবা-ছেলে গ্রেপ্তার

১৮

ডিমের ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার মনিটরিংয়ের আশ্বাস প্রাণিসম্পদ কর্মকর্তাদের

১৯

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

২০
X