কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০১:০০ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

হাইকোর্টের ৯ নির্দেশনা মেনে করতে হবে অনলাইন ব্যবসা

অনলাইন ব্যবসার আইন
হাইকোর্ট । ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রচলিত আইন মেনে সবাইকে অনলাইন ব্যবসা করতে হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। অনলাইন ব্যবসার ক্ষেত্রে ৯ নির্দেশনা মানতে হবে বলেও জানিয়েছেন আদালত।

সোমবার (১০ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের প্রকাশিত রায় থেকে এ তথ‍্য জানা গেছে।

আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনির মালিকানাধীন শোরুম ‘সানভিস বাই তনি’র খুলে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত রুল নিষ্পত্তি করে হাইকোর্ট এ রায় দিয়েছেন।

হাইকোর্টের রায়ে দেওয়া ৯ নির্দেশনা হলো :

১. সবাইকে বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলতে হবে। অনলাইন মালিক এবং ভোক্তাদের মধ্যে সম্পর্ক বজায় রাখতে হবে।

২. অনলাইন ব্যবসা পরিচালনায় আইন লঙ্ঘনের ক্ষেত্রে, ক্ষতিগ্রস্ত পক্ষ আইনের সমান সুরক্ষা লাভের অধিকারী হবে।

৩. প্রতিটি নাগরিকের যেকোনো বৈধ ব্যবসা পরিচালনার অধিকার থাকবে এবং আইনের যথাযথ প্রক্রিয়া ছাড়া তার ব্যবসা বন্ধ করা যাবে না।

৪. ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের উচিত সব অনলাইন ব্যবসায়ী/মালিক/সদস্যের নিবন্ধনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং তাদের অনলাইন ব্যবসা পরিচালনার জন্য অনুমোদন দেওয়া।

৫. এটি নিশ্চিত করতে হবে যে, কেউ কোনো অনলাইন প্ল্যাটফর্মে তাদের অননুমোদিত অনলাইন ব্যবসা চালাতে, এমনকি শুরু করতে পারবে না। যেকোনো পোশাক খুচরা বিক্রেতা বিদেশি আসল পণ্য যেন হুবহু তৈরি করতে না পারে এবং নকল পণ্যটি আসল বলে বিক্রি করতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার না করে।

৬. এই আইনি পরিকল্পনায় নিশ্চিত করতে হবে যে, সব ধরনের অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের প্রশাসক, মালিক এবং ভোক্তাদের ব্যক্তিগত জাতীয় পরিচয়পত্র দিয়ে যাচাই করা উচিত।

৭. বিটিআরসির মতো সংশ্লিষ্ট সরকারি নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সহযোগিতা করে অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর তথ্য সংরক্ষণ করতে হবে।

৮. সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হচ্ছে যে, তারা অনলাইন গ্রাহকদের সচেতন করে তুলবেন যেন অনলাইন ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার শিকার না হন। গ্রাহকদের অনুমোদন/নিবন্ধন ছাড়া অনলাইন দোকান বা অনলাইন উদ্যোগ বা অনলাইন সরবরাহকারীদের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করা উচিত নয়।

৯. ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের উচিত প্রতারণা করা অনলাইন ব্যবসায়ীদের অপরাধের জন্য বিচার করার জন্য ভোক্তা অধিকার সুরক্ষা আইন, ২০০৯-এ প্রয়োজনীয় আইনের বিধান সন্নিবেশ করানো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর অনৈতিক প্রস্তাবের অভিযোগ, গৃহবধূর আত্মহত্যা

দুবাই পুলিশের সতর্কবার্তা জারি

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ভিডিওকলে ‘সরকার উৎখাতের পরিকল্পনা’, বিশ্ববিদ্যালয় শিক্ষক বরখাস্ত

টেকনোর দাম কমায় স্মার্টফোন বাজারে নতুন গতি

‘জুলাই পদযাত্রা’র ঘোষণা এনসিপির

'টাকার বিনিময়ে ভোট বিক্রি', অভিযোগ তুললেন নায়িকা পলি

প্যারাগুয়ে-ফ্রান্স ম্যাচের আগাম ফলাফল জানালেন বিশ্বকাপ জয়ী দুগারি

শ্রমিক নেতা হত্যা / ফেসবুকে পোস্ট দিয়ে মামলা প্রত্যাহারের দাবি ২ আসামির

১০

বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অব্যাহতি

১১

স্থানীয় নির্বাচনে সৎ ও যোগ্যদের প্রার্থী করার নির্দেশ জামায়াত আমিরের

১২

এক দশকেও শেষ হয়নি সেতুর কাজ: ১৪ কোটির বাজেট এখন ৩৯ কোটিতে

১৩

বিশ্বকাপে আর্জেন্টিনা 'সবচেয়ে কঠিন' প্রতিপক্ষের বিপক্ষে খেলে ফেলেছে!

১৪

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৫

৪০ বছর পর আজতেকায় ইংল্যান্ড, আবারও সামনে ‘হ্যান্ড অব গড’-এর ভূত!

১৬

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর ন্যায্য স্থানে স্থাপনের দাবি

১৭

ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, খালি হাতে ফিরছেন জেলেরা

১৮

চট্টগ্রামে তুচ্ছ বিরোধের জেরে ছুরিকাঘাত, রক্তাক্ত ৪ বছরের শিশু

১৯

খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের

২০
X