কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বেনজীরের স্ত্রীর বুর্জ খলিফার ফ্ল্যাট জব্দের আদেশ

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও স্ত্রী জিসান মির্জা। ছবি : সংগৃহীত
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও স্ত্রী জিসান মির্জা। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জার দুবাইয়ে বুর্জ খলিফায় একটি ও আল ওয়াসি ভবনে একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক জয়নাল আবেদীন এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুর্জ খলিফায় ফ্ল্যাটের মূল্য ৫৫ লাখ দিরহাম বলে উল্লেখ করেছে দুদক। এছাড়া অন্য ফ্ল্যাটটির মূল্য ৪৯ লাখ ৭৯ হাজার ৮৫৪ দিরহাম উল্লেখ করা হয়েছে। এছাড়া জিসান মির্জার নামে থাকা দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। দুই হিসাবে ১ লাখ ৬০ হাজার ৮৮১ দিরহাম রয়েছে।

এর আগে দুদকের ৪ মামলার পর বেনজীর পরিবারের বিপুল সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। দেশের সম্পদ জব্দ হলেও বিদেশের সম্পদ জব্দের আদেশ শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X