কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

যৌতুকের মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

যৌতুকের অভিযোগে মিথ্যা মামলা করায় রুপা আক্তার নামে এক নারীকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ মে) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত এ আদেশ দেন। এ সময় তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে দণ্ডের টাকা পরিশোধ করেন। এছাড়া গত ৩০ এপ্রিল এ মামলায় আসামি পুলিশ কনস্টেবল সাগর মিয়াকে খালাস দেন আদালত।

একই সঙ্গে ওই কনস্টেবলের প্রাক্তন স্ত্রী ও মামলার বাদী রুপা আক্তারকে শোকজ করা হয়। কেন তার বিরুদ্ধে তিন হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে না, তা ১২ মে তারিখের মধ্যে লিখিতভাবে আদালতে ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো যুক্তিসংগত ব্যাখ্যা না পেলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য তিনি আদালতে লিখিতভাবে ব্যাখ্যা জমা দেন।

তবে তার ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এই মামলায় বাদীকে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় সর্বোচ্চ তিন হাজার টাকা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ হয়। পরে তিনি জরিমানার টাকা পরিশোধ করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ জুলাই চার লাখ টাকা দেনমোহরে পুলিশ কনস্টেবল সাগর মিয়ার সঙ্গে রুনা আক্তারের বিয়ে হয়। তবে রুনাকে তার শ্বশুরবাড়িতে নেওয়া হয়নি। সাগরকে স্বর্ণের চেইন ও একটি আংটি দেওয়া হয়। কয়েক দিন পরে আসামি সাগর ১৫ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। তবে টাকা না দেওয়ায় রুনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১১

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১২

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৩

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৪

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৫

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৬

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৭

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৮

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৯

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

২০
X