কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠন

বাংলাদেশ বার কাউন্সিলের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ বার কাউন্সিলের লোগো। ছবি : সংগৃহীত

আগামী ১ জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৮ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ (প্রেসিডেন্সিয়াল অর্ডার নং ৪৬ অব ১৯৭২) এর অনুচ্ছেদ -৮ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অ্যাড-হক বার কাউন্সিল গঠন করল।

প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- ভাইস চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সদস্য সিনিয়র অ্যাডভোকেট মো. রুহুল কুদ্দুস (কাজল), সিনিয়র অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র অ্যাডভোকেট এ. এম. মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান (বাংলাদেশ সুপ্রিম কোর্ট), অ্যাডভোকেট মো. আব্দুল মতিন (বাংলাদেশ সুপ্রিম কোর্ট), অ্যাডভাকেট মো. মহসীন মিয়া (ঢাকা আইনজীবী সমিতি), অ্যাডভোকেট এ.এস.এম বদরুল আনোয়ার (চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি), অ্যাডভোকেট এ.টি.এম ফয়েজ উদ্দিন (সিলেট জেলা আইনজীবী সমিতি), অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন (বরিশাল জেলা আইনজীবী সমিতি), অ্যাডভোকেট মো. মাইনুল আহসান (রাজশাহী জেলা আইনজীবী সমিতি) এবং অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম (বগুড়া জেলা আইনজীবী সমিতি)।

প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাড-হক কমিটি আগামী ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ ইং তারিখ পর্যন্ত এক বৎসর মেয়াদে কার্যকর থাকবে।

কমিটি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ ও তদধীনে প্রণীত বিধিমালা সমূহের অধীনে ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদন করবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১০

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১১

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১২

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৩

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৪

রিজার্ভ আরও বাড়ল

১৫

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৬

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৯

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

২০
X