কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশের উন্নয়নে বধিরসহ সবাইকে সম্পৃক্ত করতে হবে : অপর্ণা রায়

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহসম্পাদক অপর্ণা রায় দাস বলেছেন, এ পৃথিবীর সকলেই একই সৃষ্টিকর্তার সৃষ্টি। কেউ কালো, কেউ সাদা, কেউ বধির, কেউ অন্ধ, কেউ শারীরিকভাবে অসম্পূর্ণ। কিন্তু এরা সবাই সৃষ্টির সেরা জীব, মানুষ। তেমনি এই বাংলাদেশ সব বাংলাদেশির জন্য। বধিরদেরও অধিকার আছে এ দেশের সকল নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করার।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচার কচি কাঁচার মেলা মিলনায়তনে বধির উৎসব ও বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অপর্ণা রায় বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে সবাই কাজ করে যাবেন এবং ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন। বিএনপি সরকার গঠন করলে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করব- আপনাদের জন্য যেন সাইন ল্যাঙ্গুয়েজ, কারিগরি প্রশিক্ষণ, বিশেষ সুবিধা, চিকিৎসা সেবাসহ দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করেন।

বাংলাদেশ জাতীয় বধির সংস্থার আজীবন সদস্য মো. আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, জাতীয় বধির সংস্থার সাজ্জাদ হোসেন, একেএম জাহিদ হাসান দিপু, মনোয়ার হোসেন সুপন, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, মাহবুবুল হক, আমির হোসেন খোকন, মোরশেদুর রহমান, সেকান্দার আলী, সাইবার দলের আশরাফুল ইসলাম, মনসুর খান, মিন্টু সম্রাট প্রমুখ।

কালবেলা/আইএইচ/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X