কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জিয়া পরিষদের দোয়া মাহফিল

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে জিয়া পরিষদ। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে রাজধানীর মতিঝিলে জিয়া পরিষদ ঢাকা মহানগরের অন্তর্গত মতিঝিল ও শাহাজাহানপুর থানার যৌথ উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের মতিঝিল থানার সভাপতি প্রকৌশলী মো. আবু রায়হান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো আবদুল লতিফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এমএ বারেক, জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ, অধ্যাপক আবুল কালাম আজাদ, কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল লতিফ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে জিয়া পরিষদের সব পর্যায়ের নেতাকর্মীকে কাজ করতে হবে। ‘এসো মিলে গড়ি দেশ, সবার আগে বাংলাদেশ’ তারেক রহমানের এই স্লোগান হৃদয়ে ধারণ করতে হবে। মরহুমা খালেদা জিয়া দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। এ সময় তিনি উপস্থিত সবাইকে ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসকে জয়যুক্ত করার অনুরোধ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / ৩০ দিনের মধ্যে বেনজীরকে দেশে ফেরানোর চেষ্টা চলছে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১০

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১১

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১২

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৩

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৫

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৬

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৭

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৮

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৯

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

২০
X