কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

চানখাঁরপুলে আনাসসহ ৬ হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ আজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের অভিযোগ গঠনের আদেশ আজ।

সোমবার (১৪ জুলাই) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এ বিষয়ে আদেশ দেবেন।

এদিন সকালে এ মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হলেন—শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল।

এর আগে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

গত ৩ জুন এই মামলার পলাতক চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

একটি বাংলা দৈনিক ও একটি ইংরেজি দৈনিককে বিজ্ঞপ্তি নির্দেশ দিয়ে ২২ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। গত ২৫ মে এই মামলায় ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

মামলার পলাতক চার আসামি হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

উল্লেখ, ছাত্র-জনতার অভ্যুত্থানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে নিহত হন আনাস। গত ২০ এপ্রিল এই মামলায় আটজনকে অভিযুক্ত করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেই প্রতিবেদন আজ আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম ও মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। তাদের মধ্যে শেষের চারজন বর্তমানে কারাগারে রয়েছেন, বাকিরা পলাতক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ব্রাজিলের সামনে এবার মিসর

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

১২

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

১৩

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

১৪

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

১৬

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

১৭

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

১৮

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

১৯

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

২০
X