কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৩:৫৯ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াসার সাবেক এমডি ও স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার | ছবি : সংগৃহীত
ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার | ছবি : সংগৃহীত

ঢাকার একটি আদালত ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। একই সঙ্গে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২১টি প্রতিষ্ঠানের তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) এ রিট দায়ের করা হয়।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে বলা হয়, আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছা এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধভাবে বিপুল সংখ্যক সম্পদ অর্জন করে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত দেশি-বিদেশি মুদ্রা পাচার করে কানাডাসহ বিভিন্ন দেশে সম্পত্তি বিনিয়োগ করেছেন।

সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রা রোধ করা এবং সংশ্লিষ্ট ২১টি প্রতিষ্ঠানের তথ্য সরবরাহ করা আবশ্যক। উল্লেখ্য, আব্দুস সালাম ব্যাপারী সম্প্রতি পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ, অবৈধ নিয়োগ ও অর্থপাচারের অভিযোগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X