কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আমি অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করি : অ্যাটর্নি জেনারেল

ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ছবি : কালবেলা
ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ছবি : কালবেলা

সুপ্রিম কোর্টের আদালত কক্ষে প্রবেশ করে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের বর্তমান সীমাবদ্ধতাগুলো দূর করতে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এছাড়া সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত অধিকার ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।

রোববার (২৯ মার্চ) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে অর্থবহ করতে আইনজীবীদের পাশাপাশি সাংবাদিকদের বিরাট বড় ভূমিকা আছে। আমি একসময় সাংবাদিকতা করেছি। আমি অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করি। কিন্তু একই সঙ্গে অপতথ্য বা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) তথ্য দিয়ে যেন মানুষ বিভ্রান্ত না হয়, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’

পেশাগত চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি জানি একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালন করাটা কত বড় চ্যালেঞ্জিং। বর্তমানে বাংলাদেশের পাঠক কিংবা দর্শক- প্রত্যেকের মনোযোগ থাকে আদালতে কী হচ্ছে, তা জানার ওপর। সুতরাং পাঠক ও দর্শকের কাছে আদালতের খবর একটি বিশেষ আগ্রহের জায়গা।

আদালতে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্টের সাংবাদিকেরা ইতোপূর্বে বিভিন্ন আদালত কক্ষে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করার যে সুবিধা পেতেন, তা কিছুটা সংকুচিত হয়েছে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, আপনাদের এই উদ্বেগের বিষয়টি আমি প্রধান বিচারপতির কাছে উল্লেখ করব। আমি মনে করি, তিনি অত্যন্ত যৌক্তিকভাবে আপনাদের পেশার ক্ষেত্রে সহযোগিতা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X