কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

গুমের মামলায় ডিজিএফআইয়ের সাবেক ডিজি গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদের অনুমতি

আদালত প্রাঙ্গনে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গনে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। ছবি : কালবেলা

গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে দুদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি গুমের মামলায় শেখ মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এছাড়া জিজ্ঞাসাবাদের অনুমতি চান। শুনানি শেষে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল।

শুনানি শেষে চিফ প্রসিকিউটর জানান, প্রসিকিউশনের কাছে তথ্য আছে- শেখ হাসিনার আমলে যেসব গুম-খুনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ হয়েছে, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ সেগুলোর মধ্যে অনেক ঘটনার সঙ্গে জড়িত। এজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধে তাকে ট্রাইব্যুনালে শোন অ্যারেস্ট করার আবেদন করা হয়েছিল। সেই সঙ্গে তাকে পরপর দুই দিন জিজ্ঞাসাবাদের জন্য আরেকটি আবেদন ছিল। সোমবার ট্রাইব্যুনাল দুটি আবেদনই মঞ্জুর করেছেন।

আমিনুল ইসলাম আরও জানান, ট্রাইব্যুনালের আদেশের প্রেক্ষিতে তদন্ত সংস্থা তাকে পরপর দুদিন জিজ্ঞাসাবাদ করবে। এরপর তাকে আবারও ট্রাইব্যুনালে হাজির করা হবে।

গত ২৫ মার্চ রাতে মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার হন মামুন খালেদ। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এদিকে বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আলোচিত এ মামলায় একদিনের রিমান্ড শেষে সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

অন্যদিকে মামুন খালেদের আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। পরবর্তীতে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে ডিজিএফআইয়ের সাবেক এই মহাপরিচালককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X