কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ
দেলোয়ার হত্যা

ফের রিমান্ডে ডিজিএফআইয়ের আফজাল নাছের

পুলিশি হেফাজতে আফজাল নাছের। ছবি: সংগৃহীত
পুলিশি হেফাজতে আফজাল নাছের। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ১২ দিন কারাগারে থাকার পর ফের রিমান্ডে নেওয়া হয়েছে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. কর্নেল (অব.) আফজাল নাছেরকে।

শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত ও মামলার সূত্রে জানা গেছে, বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় চার দফায় ১২ দিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে ওই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীকালে মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় তার পুনরায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন।

এ সময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন ৩০ মার্চ মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর হয়। এই মামলায় রিমান্ড শেষে গত ৫ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।

ওইদিনই পল্টন মডেল থানার মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর গত ৮ এপ্রিল পুনরায় চার দিনের রিমান্ড, ১২ এপ্রিল তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড এবং সর্বশেষ ১৪ এপ্রিল চতুর্থ দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

দেলোয়ার হত্যা মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনা ঘটে। এ সময় আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি ছুড়লে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২১ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে তিনি মারা যান।

এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

কালবেলা/কেএইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১০

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১১

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১২

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৪

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৫

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৬

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৭

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

২০
X