রকি আহমেদ
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৩:৩৮ পিএম
আপডেট : ১২ মে ২০২৬, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ
এমআরআই রিপোর্ট

পলকের ঘাড়ে ২টি কোমরে ৩টি হাড় সরে গেছে

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পুরোনো ছবি
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পুরোনো ছবি

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে তিনি ঘাড়ে ও কোমরে গুরতর আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে আইনজীবীদের আবেদনে পলকের করা হয় এমআরআই।

এমআরআই প্রতিবেদনে পলকের ঘাড়ে দুইটি ও কোমরে তিনটি হাড় সরে গেছে বলে উঠে এসেছে। তবে ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন পলকের আইনজীবী।

মঙ্গলবার (১২ মে) পলকের আইনজীবী তরিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রিজন দুর্ঘটনার পর আমরা তার এমআরআই করার আবেদন করি। এরপর কারাকর্তৃপক্ষের নির্দেশে পিজি হাসপাতালে সাবেক প্রতিমন্ত্রী পলকের এমআরআই করা হয়। আজ আমরা এমআরআই প্রতিবেদন হাতে পেয়েছি। প্রতিবেদনে দেখা গেছে, পলকের কোমরে ৩ টা হাড় যথাক্রমে এল-২, এল-৩ ও এল-৪ সরে গেছে। এছাড়া ঘাড়ে ২ টি হাড়ে সমস্যা ধরা পড়েছে। এরমধ্যে ঘাড়ের সি ৫-৬ এর ভিতর একটি ও সি ৬-৭ এর ভিতর ডিস্কে সমস্যা দেখা গেছে’।

আইনজীবী আরও বলেন, জুনাইদ আহমেদ পলক আগে থেকেই অসুস্থ্য। গত শনিবার আমি কারাগারে তার সাথে দেখা করি। তিনি ঘাড় নাড়াতে পারছেন না। প্রতিবেদনে ঘাড় ও কোমরে হাড় সরে গেলেও চিকিৎসার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা তার চিকিৎসার জন্য আদালতে আবেদন করবো।

প্রিজনভ্যানে দুর্ঘটনার বিষয়ে পলকের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, ‘এটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত আমরা তা সন্দেহ প্রকাশ করছি। এটা নিয়ে কোনো তদন্ত কমিটিও হয়নি’।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে। গত বুধবার থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'সবাইকে নিয়েই কাজ করতে চাই', পলির অভিযোগেও ইতিবাচক শিবা সানু

পরীক্ষার উত্তরপত্রে নম্বর চেয়ে শিক্ষককে ‘বাবা’ ডাকল ছাত্রী

সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

মিশরকে ‘ভয়’ পাচ্ছে আর্জেন্টিনা!

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

যে ৫ ভুল নীরবে জীবনের বরকত কেড়ে নেয়

আর্জেন্টিনা নাকি মিশর কে যাবে কোয়ার্টার ফাইনালে, জানাল সুপারকম্পিউটার

সৌদি ‘প্যাকেজ ভিসা’: ট্যুর প্যাকেজের সঙ্গেই মিলবে ভিসা

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মিশর কোচ বললেন— ‘ফিলিস্তিনিদের কষ্ট না বুঝলে মানুষ নন’

১০

স্বামীকে অন্য ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে হত্যা

১১

সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের মন্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

১৪

১৫০৪ কোটি টাকার নতুন বিনিয়োগে শেল্‌টেক গ্রুপ, লক্ষ্য ৪৫ হাজার কর্মসংস্থান

১৫

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

১৬

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

১৭

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

১৮

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

১৯

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

২০
X