সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

হামের বদলে শিশুকে জলাতঙ্কের টিকা, তদন্তের নির্দেশ হাইকোর্টের

হামের বদলে শিশুকে জলাতঙ্কের টিকা। ছবি : সংগৃহীত
হামের বদলে শিশুকে জলাতঙ্কের টিকা। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকার পরিবর্তে শিশুকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও সরকারকে অনতিবিলম্বে শিশুটির যথাযথ চিকিৎসা করানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

এদিকে, রুলে ওই শিশুর পরিবারকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব সাংবাদিকদের বলেন, টাঙ্গাইলের ভূঞাপুরে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে এক শিশুকে। এতে ধীরে ধীরে শিশুটি নিস্তেজ হয়ে যাচ্ছে। শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন।

উল্লেখ্য, গত বুধবার দুপুর ১২টার দিকে এক মাস বয়সী ফাতিহাকে নিয়মিত টিকা দিতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মা মৌ। সেখানে টিকা দেওয়ার কথা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলামের। কিন্তু তিনি উপস্থিত না থাকায় পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুমকে ডেকে আনেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান আজাদ। এ সময় কাইয়ুম শিশুটিকে দুই ডোজ কুকুরের র‍্যাবিস ভ্যাকসিন প্রয়োগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

নরওয়ের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি

জামায়াতের দুই রুকন বহিষ্কার

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল স্পেন

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

১০

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

১১

পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

১২

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যদ্বাণী

১৪

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

১৫

সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশি নিহত

১৬

ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ টাকার প্রশাসনিক ভবনের উদ্বোধন

১৭

সালিশি বৈঠকে মারধরে জাপা নেতার মৃত্যু

১৮

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানালেন নেতানিয়াহু

১৯

ভারতে পাচার ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

২০
X