কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

রিমান্ডে মির্জা আব্বাস

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। ছবি : কালবেলা
আদালতে নিয়ে যাওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। ছবি : কালবেলা

রাজধানীর শাহজাহানপুর থানায় নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তারের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে পুলিশি প্রহরায় মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। আদালতে তোলার সময় মির্জা আব্বাস স্লোগান দেওয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বিজয়ের চিহ্ন দেখান।

গত ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানায় উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ৪৯ জনের নাম উল্লেখসহ ৭০০-৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর বিকেল ৩টা ৪০ মিনিটে নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ওরফে আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় আসামিরা বেআইনিভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেয়। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে শাহজাহানপুর থানাধীন এলাকায় বিভিন্ন ধরনের নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ ও পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে তারা। এ সময় আসামিরা অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১০

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১১

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১২

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

১৪

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১৫

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৮

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

২০
X