কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:২০ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতা নয়নের দেড় বছরের সাজা

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত

রাজধানীর পৃথক থানায় দায়ের হওয়া নাশকতার তিন মামলায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের ৭৩ জন নেতাকর্মীর সাজা হয়েছে। তাদের মধ্যে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ও মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিয়া আলমও রয়েছেন।

রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা ৩টির রায় হয়। ২০১৩, ২০১৫ ও ২০১৮ সালে করা মামলা ৩টির বাদী পুলিশ। রায় ঘোষণার সময় দণ্ডিতদের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত। এ নিয়ে গত সাড়ে চার মাসে ঢাকায় অন্তত ৫৮টি মামলার রায় হয়েছে। এসব মামলায় দণ্ডপ্রাপ্ত নেতাকর্মীর সংখ্যা ৯১৮।

গতকাল কলাবাগান থানার মামলায় যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নসহ ৪০ জনের দেড় বছর করে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পেয়েছেন ২৪ জন। ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার এ রায় দেন।

এ ছাড়া গতকাল আরেকটি মামলার রায় দেন ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী। বংশাল থানার এ মামলায় মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিয়া আলমসহ ২৫ জনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

জানা গেছে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে করা এই মামলার বাদীও পুলিশ। গতকাল অপর মামলাটির রায় দিয়েছেন ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। এ মামলায় কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিমসহ আটজনকে দেড় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন ১০ জন। কোতোয়ালি থানার এ মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ১০ জানুয়ারি বাবুবাজার এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি কাভার্ড ভ্যানে আগুন দেন। মামলায় ১৬ জনকে আসামি করা হয়। ওই বছরের ২০ অক্টোবর ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা স্পেন: ইয়ামাল

ফাইনালের আগে ‘ফাইনাল’ / সেমিফাইনালে ফ্রান্স-স্পেনের খেলা কবে ও কোথায়?

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম, সেক্রেটারি দীপক দাস 

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা অন্যতম লক্ষ্য

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

১০

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

১১

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

১২

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

১৩

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

১৪

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১৫

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১৬

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১৭

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১৮

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৯

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

২০
X